ক্রিকেট

৬৬ বছরে ফের বিয়ে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার

সাবেক ভারতীয় ক্রিকেটার 66 বছরে আবার বিয়ে করছেন, খুশি দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ বিয়ের পর ছবি তোলেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের সাবেক ক্রিকেটার অরুণ লাল। আগামী মাসের শুরুতে দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অরুণ-বুলবুলের বিয়ের কার্ড ও গায়েহলুদের ছবি ভাইরাল হয়েছে। দেশটির গণমাধ্যমে খবর, ২মে কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি।

বেশ কয়েকবছর আগে প্রথম স্ত্রী রিনার সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে অরুণের। এরপর থেকে স্কুল শিক্ষক বুলবুলের সাথে সম্পর্কে জড়ান। গত মাসে বাগদান সেরেছেন তারা।

১৯৮২ সালে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয় অরুণ লালের। রঙিন জার্সিতে ১৩ ম্যাচ খেলে ১২২ রান করেছেন ডানহাতি ব্যাটার। ওয়ানডেতে গড়টা সুবিধাজনক না হলেও ১৬ টেস্টে ২৬ গড়ে ৭২৯ রান করেছেন।

১৯৮০ সালে বেঙ্গলের হয়ে রঞ্জি ট্রফি জেতানোর অন্যতম নায়ক ছিলেন অরুণ। মাঠের খেলায় না পারলেও বেঙ্গলকে এখন কোচ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তার অধীনে ২০২০ সালে রঞ্জির ফাইনাল খেলেছিল বেঙ্গল।

বিষয়:অরুণ ভারত ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…