বাংলাদেশ

৬৫ দিন পর ইলিশ শিকারে গভীর সমুদ্রে জেলেরা

৬৫ দিন পর ইলিশ শিকারে গভীর সমুদ্রে জেলেরা

মৌসুমের শুরুতেই ৬৫ দিন বন্ধ থাকার পর ইলিশ শিকার শুরু হয়েছে। ইলিশ ধরতে গভীর সমুদ্রে যাত্রা করেছে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার কয়েক হাজার জেলে।

তবে নিষেধাজ্ঞার সময় প্রণোদনা না পাওয়া এবং দেশের জলসীমায় প্রতিবেশী রাষ্ট্রের জেলেদের মাছ ধরা নিয়ে ক্ষুব্ধ জেলেরা।

মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২২ জুলাই রাতে। সোমবার ভোর থেকেই গভীর সাগরে ইলিশ শিকারে যাত্রা করেন জেলেরা। এতে জমে উঠছে দক্ষিণের সবচেয়ে বড় মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের আড়ৎগুলো।

নিষেধাজ্ঞার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেরা মাছ ধরতে না পারলেও প্রতিবেশী দেশের জেলেরা সীমানায় ঢুকে ইলিশ শিকার করেছে বলে অভিযোগ তাদের।

প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিল রেখে মাছ ধরার সময় নির্ধারণের দাবি জানিয়েছেন জেলেরা।

মৎস্য কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণে জেলেদের দাবি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।

রূপালি ইলিশ শিকারে ঘুরবে জেলেসহ মাছ ব্যবসায়ীদের অর্থনীতির চাকা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিষয়:ইলিশ শিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…