চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রভাবে এশিয়ার প্রবৃদ্ধি শূন্য হওয়ার আশঙ্কা: আইএমএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে গত ৬০ বছরের মধ্যে এই প্রথম থমকে গেছে এশিয়ার অর্থনীতি।এবার এ অঞ্চলের প্রবৃদ্ধি শূন্যের কোটায় নামার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়ে করা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

এক অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক চ্যাংগইয়ংগ রি জানান,‘পুরো বিশ্ব অর্থনীতি যেন এক ভয়ঙ্কর ও অনিশ্চিত সময় অতিক্রম করছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলেও করোনার প্রভাব পড়বে মারাত্মকভাবে।

তিনি আরও বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব ‍ও মহামারি নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্যান্য পদক্ষেপের ফলে যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে নীতি নির্ধারকদের। একইসঙ্গে অভাবে থাকা পরিবারগুলোকে সহায়তা দিতে হবে।’

‘বর্তমানে বিশ্ব অর্থনীতিতে খুবই চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সময় পার করছি আমরা। এশিয়া-প্যাসিফিক অঞ্চল তার ব্যতিক্রম নয়। এ অঞ্চলেও করোনাভাইরাসের প্রভাব অত্যন্ত ভয়াবহ হবে। বিশেষকরে রপ্তানিতে অপ্রত্যাশিত মাশুল গুণতে হবে। এটি ব্যবসা করার সময় নয়, এশিয়ার দেশগুলোকে অবশ্যই নীতিগত সবধরণের হাতিয়ার কাজে লাগাতে হবে পরিস্থিতি উত্তরণে।’

এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়ে ওই প্রতিবেদনে আইএমএফ জানায়, ৬০ বছরের মধ্যে এ প্রথম শূন্য প্রবৃদ্ধি অর্জন করবে এশিয়া। তবে অন্য অনেক অঞ্চলই অর্থনৈতিক সংকোচনে পড়বে। সেই বিবেচনায় ভালো অবস্থানে রয়েছে এশিয়া। ইতিপূর্বে বিশ্ব অর্থনৈতিক সংকটের সময়ে এশিয়ার গড় প্রবৃদ্ধি ছিলো ৪.৭ শতাংশ, এছাড়া ১৯৯০ সালের এশিয়ার অর্থনৈতিক সংকটের সময় প্রবৃদ্ধি হয় ১.৩ শতাংশ। এবার তার চেয়ে আরো খারাপ হবে।

তবে আইএমএফ আশা করে, এ বছর গ্রহণ করা নীতিগত হাতিয়ারগুলো কাজে লাগালে আগামী বছর এশিয়ার অর্থনীতিতে ৭.৬ শতাংশ প্রবৃদ্ধি আসবে। তবুও অনিশ্চয়তা রয়ে যায়। সংস্থার মতে, মানুষ বাসায় অবস্থানের কারণে এ বছর সেবা খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সবচেয়ে বড় রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে আমেরিকা, জার্মানিসহ ইউরোপের দেশগুলো করোনায় অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

Reneta

আইএমএফ মনে করে, এশিয়ার সবেচেয়ে বড় অর্থনৈতিক দেশ চীনের প্রবৃদ্ধি আসবে এ বছর ১.২ শতাংশ। যা আগের বছরের ৬ শতাংশের চেয়ে অনেক কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT