চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বোলারের বোলিং অ্যাকশন অবৈধ: বিসিবি

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১০:৪৬ পূর্বাহ্ন ১৯, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং অ্যাকশন রিভিউ কমিটি জানিয়েছে সন্দেহের তালিকায় থাকা ১০ জন বোলারের মধ্যে ৫ জনের বোলিং অ্যাকশন অবৈধ। তবে এখনই তাদের নিষিদ্ধ করা হচ্ছে না। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত তারা সময় পাচ্ছেন নিজেদের অ্যাকশন শোধরানোর।

অবৈধ অ্যাকশনের এই পাঁচ বোলার হলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাঁ-হাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স, কলাবাগান ক্রীড়াচক্রের অফস্পিনার শরিফুল্লাহ, লিজেন্ডস অফ রূপগঞ্জের অফস্পিনার আসিফ আহমেদ রাতুল, আবাহনীর বাঁ-হাতি অর্থোডক্স অমিতাভ কুমার নয়ন এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান।

অবশ্য সুসংবাদ পাচ্ছেন তিন স্পিনার গাজী গ্রুপের মইনুল ইসলাম, মোহামেডানের নাইম ইসলাম জুনিয়র এবং ব্রাদার্স ইউনিয়নের সনজিৎ সাহা। এই তিনজনকে বোলিং করার অনুমতি দিয়েছে রিভিউ কমিটি।

তবে প্রাইম দোলেশ্বরের রেজাউল করিম রাজিবকে তার আর্ম বল করতে নিষেধ করা হয়েছে এবং অনূর্ধ্ব-১৯ এবং ক্রিকেট কোচিং স্কুলের পেসার সাইফুদ্দিনকে স্লোয়ার বল ছাড়া বোলিং করার অনুমতি দিয়েছে অবৈধ বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

Reneta

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হওয়ার পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের বোলারদের তালিকা করেছিলো ক্রিকেট বোর্ড। তাদের নিয়ে কাজ করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয় অবৈধ বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। ১০ বোলার নিয়ে ৩ সপ্তাহ কাজ করে এই প্রথম রিপোর্ট দিলো রিভিউ কমিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ বোলিং অ্যাকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT