চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দিন হাজতবাসের পর ঘরে ফিরলেন আসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ১১, জুন ২০১৮
বিনোদন
A A

পাঁচদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ১০ হাজার টাকা মুচলেকায় চার্জ‌শিট দা‌খিল পর্যন্ত তার জা‌মিন মঞ্জুর করা হ‌য়ে‌ছে।

সোমবার ঢাকার অ‌তি‌রিক্ত মুখ্য মহানগর হা‌কিম কেশব রায় চৌধুর‌ীর অাদাল‌ত অা‌সিফ অাকব‌রের জামিন মঞ্জুর করেন। আসিফের অাইনজীবী ছিলেন ‌ফার‌ুক অাহ‌মেদ।

সকাল ১১টার দিকে আসিফের জামিন আদেশ হলেও কারাগার থেকে ছাড়া পেতে বিকেল হয়ে যায়। ৪টা নাগাদ তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

সেসময় কারা ফটকে ছিলেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু।

আসিফ এখন তার ঢাকার বাসায় রয়েছেন বলে জানিয়েছেন মুক্তির পর তার সঙ্গে থাকা বিনোদন সাংবাদিক মইনুল ইসলাম রোজ।

রোজ জানান, আসিফ  বাসায় বিশ্রামে আছেন। রোজা রেখেছেন। পরবর্তীতে তিনি কোনো পদক্ষেপ নেবেন কিনা এখনও ঠিক হয়নি।

Reneta

সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ। মঙ্গলবার (৫ জুন) দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে।

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফলিড বিনোদনশফিক তুহিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT