চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ ডিসেম্বর কেন ঢাকায় এলেন না দেব?

মিতুল আহমেদমিতুল আহমেদ
৩:২১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
ঢাকায় এলেন না দেব

গেল মাসেই দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন, ৮ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় সিনেমা ‘ককপিট’-এর প্রচারণা ও এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে ৫ ডিসেম্বর ঢাকায় আসবেন চিত্রনায়ক দেব। তবে দেব না এলেও তার ছবি ‘ককপিট’ দেশের প্রায় একশো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জাজের সিইও আলিমুল্লা খোকন।

ক’দিন আগেই ফেসবুকে চিত্রনায়ক দেবের সঙ্গে একটি ভিডিও বার্তা দেন আব্দুল আজিজ। সেখানে তিনি জানান, সাফটা চুক্তির ভিত্তিতে ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত কলকাতার জনপ্রিয় ছবি ‘ককপিট’। আর ঢাকায় ছবিটির প্রচারণা চালাতে ৫ ডিসেম্বর দেবের আসার কথাটিও বলেন তিনি। কিন্তু ৫ ডিসেম্বর কেন এলেন না দেব?

এমন প্রশ্নে জাজের সিইও আলিমুল্লা খোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। একটা অস্থির সময় পার করছে। আর দেবের ঢাকায় আসা নিয়েওতো অনেকে আন্দোলন করলেন। এসব এড়াতেই ঘোষণা দিয়েও দেবকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়নি। অথচ আমরা কিন্তু অবৈধভাবে কিছু করছি না। সাফটা চুক্তির বিষয়টিতো সরকারিভাবে অনুমোদিত। যদি কোনো ত্রুটি থাকে সেটা সাফটা চুক্তি বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত তাদেরকে বলা উচিত। কিন্তু আমরাতো তথ্যমন্ত্রণালয়ের সব নিয়ম নীতি মেনেই ছবি আমদানি রপ্তানি করছি।

বাংলাদেশে দেবের ‘ককপিট’ মুক্তি বিষয়ে আলিমুল্লা খোকন আরো বলেন, বাংলাদেশে এই ছবির আমদানি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মুক্তি ঠেকাতে অনেকে আন্দোলনের হুমকিও দিয়েছিলেন। কিন্তু ছবিটি আগামি ২২ তারিখে কলকাতার টেলিভিশনে প্রিমিয়ার হবে, তাই আমরা ছবিটি মুক্তির তারিখ ঠিক রেখেছি। এখন পর্যন্ত ৮১টি প্রেক্ষাগৃহের লিস্ট আমরা হাতে পেয়েছি। তবে রাতের মধ্যে ফাইনাল হল লিস্ট আমরা হাতে পাবো। শ’খানেক হল ‘ককপিট’ মুক্তি পেতে পারে।

নতুন বছরের শুরুতে জাজ কোনো ছবি মুক্তি দিবে কিনা, এবং জাজের হাতে কি পরিমাণ ছবি এখন রয়েছে? এমন প্রশ্নে আলিমুল্লা আরো বলেন, ইন্ডাস্ট্রিতে যে রেষারেষি এটা চলমান থাকলে ক’দিন পরে ইন্ডাস্ট্রিতে ছবি বানানোই বন্ধ হয়ে যাবে। মুক্তিতো আরো পরের বিষয়। ২০১৮ সালের দিকেও যদি তাকান দেখবেন,খুব বেশী সিনেমা কিন্তু নাই আমাদের। তবে জাজের হাতে বেশ কয়েকটি ছবি আছে। ‘পাষান’ নামের ছবিটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে পারে। এছাড়া ‘বেপরোয়া’ শেষের পথে। পোড়ামন-২ এর গানের শুট শুধু বাকি, শুটিং হয়ে গেছে। এছাড়াও আরো কয়েকটি ছবি জাজের হাতে রয়েছে। তবে যেভাবে এই ইন্ডাস্ট্রিতে নতুন ছবি তৈরিতে বাধা দেয়া হচ্ছে তাতে আমি আমাদের চলচ্চিত্রে ভবিষ্যত নিয়েই শঙ্কিত।

গত সেপ্টেম্বরের ২২ তারিখে কলকাতায় মুক্তি পায় দেব অভিনীত ও প্রযোজিত কমলেশ্বরের পরিচালিত ছবি ‘ককপিট’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী ও কোয়েল মল্লিক। আছেন বাংলাদেশের চিত্রনায়ক রোশান। বিশেষ চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ককপিটজাজদেব
শেয়ারTweetPin

সর্বশেষ

Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

এপ্রিল ২৭, ২০২৬

বিশ্বকাপে পুরস্কারের অর্থ ও উন্নয়ন তহবিল বাড়াবে ফিফা

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের লিসবনে প্রথম বারের মতো পাগলা হাওয়ায় মাতাবে জেমস

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT