চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দরে এসেছে ৫৮০ টন চায়না পেঁয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
পেঁয়াজের দাম

আমদানি করা চায়না পেঁয়াজ

চীন থেকে আমদানি করা ২০ কন্টেইনারে ৫৮০ টন পেঁয়াজ আজ বুধবার থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে। আগামী সপ্তাহে বন্দরে পৌঁছাবে আরো ১ লাখ টনেরও বেশি পেঁয়াজ।

চট্টগ্রাম বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান খাতুনগঞ্জের বিএসএম গ্রুপ জরুরি ভিত্তিতে ৮শ’ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলে। দ্রুত সময়ের মধ্যেই এই পেঁয়াজ আমদানি করেছে তারা। এরমধ্যে ৫৮০ টন পেঁয়াজ বন্দরে এসে পৌঁছেছে। বাকি ২২০টন পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে আমদানিকারক প্রতিষ্ঠানটি আশা করছে।

এছাড়া আরো কয়েকটি শিল্পগ্রুপের আমদানিকৃত বিপুল পরিমাণ পেঁয়াজের চালান আগামী সপ্তাহ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করবে। এসব চালানে ১ লাখ টনেরও বেশি পেঁয়াজ থাকবে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চীন থেকে আমদানিকরা ৫৮০ টন পেঁয়াজবোঝাই এমসিসি থাইপে নামক কন্টেইনারবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বন্দর কাস্টমসসহ অন্যান্য ভোগ্যপণ্য পরীক্ষাকারী সংস্থার ছাড়পত্র নিয়ে আজ বুধবার খালাস কার্যক্রম শুরু হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, গত ২ নভেম্বর ৮শ’ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। দেশে পেঁয়াজ সংকটের বিষয় মাথায় রেখে মাত্র ২৫ দিনের মধ্যেই চীন থেকে ৫৮০ টন পেঁয়াজ দেশে আনা হয়েছে। এই চালানের বাকি পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে তিনি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজ আমদানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ দমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ

পরবর্তী

কারো গাফিলতিতে আসামীরা আইএসের টুপি পেয়েছে কিনা, খতিয়ে দেখবো: মনিরুল

পরবর্তী

কারো গাফিলতিতে আসামীরা আইএসের টুপি পেয়েছে কিনা, খতিয়ে দেখবো: মনিরুল

রায়ের পর বিকারহীন আসামীরা

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT