চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারা বিলুপ্ত করতে নতুন আইনে অনুমোদন

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৩:৫১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

আলোচিত ৫৭ ধারা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে সরকারি দপ্তরে বেআইনিভাবে ঢুকে ইলেকট্রনিক ডিভাইসে গোপনে কিছু রেকর্ড করাকে গুপ্তচরবৃত্তি হিসেবে উল্লেখ করে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সংসদে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানোর প্রস্তাবেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১শ’ ৭১তম বৈঠকে সংবিধানের সপ্তদশ সংশোধন আইন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়। পরে এই তিনটি আইনে নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে সাইবার ক্রাইমের অপরাধগুলো বিচারের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ডিজিটাল আইনের ৩২ ধারা হিসেবে ফিরো এলো কি-না, এমন প্রশ্নের জবাবে না সূচক মন্তব্য করেন মন্ত্রী পরিষদ সচিব।

সচিব জানান, জাতীয় সংসদে সংরক্ষিত আসনগুলোর মেয়াদ বাড়াতে সংবিধানের সপ্তদশ সংশোধন আইন, ২০১৮-তেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সংসদের বর্তমান মেয়াদেই শেষ হয়ে যাওয়ার কথা ছিলো সংরক্ষিত আসনের মেয়াদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT