চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারা: পুলিশ সদরের উদ্যোগে স্বস্তির মধ্যেও সন্দেহ

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৬:৫৩ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
৫৭ ধারা বাতিল করে ১৯ ধারা হচ্ছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের  ৫৭ ধারায় মামলা নিতে পুলিশ সদর দপ্তরের আইন শাখার অনুমতি নেওয়ার বিধান এ বিষয়ে কিছুটা হলেও স্বস্তি অানবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ জন্য ধারাবাহিকভাবে মনিটরিং থাকার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। তবে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস মনে করেন, ৫৭ ধারার মামলা নিয়ে জনমনে যে বিভ্রান্তি ছিল তা অনেকটা কমে আসবে।

বুধবার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সদর দপ্তরের আইন শাখার অনুমতি ছাড়া ৫৭ ধারায় মামলা না নিতে নির্দেশনা দেন। পরে এ সংক্রান্ত একটি আদেশও জারি করে পুলিশ সদর দপ্তর।

এমন উদ্যোগে জনগণ কতটা সুফল পাবে- এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ৫৭ ধারার মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তরের অনুমোদনে কিছুটা স্বস্তি ফিরে আসবে। প্রত্যন্ত অঞ্চলে যে যার মত এই ৫৭ ধারাটির অপব্যবহার করছিল। সেটা হয়তো এখন দীর্ঘ হবে না বা কিছুটা হলেও কমবে। কারণ স্থানীয় থানার অনুমোদনটি গ্রহণ করতে সময় লাগবে। কিন্তু ৫৭ ধারা আইন এবং তার যে বিধিবিধান রয়েছে তা একটি গণতান্ত্রিক দেশে থাকা উচিত না। যতদিন না ৫৭ ধারা উঠিয়ে নেওয়া হয় ততোদিন এর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

সাংবাদিকদের ওপর ৫৭ ধারার আঘাত আসছে বলেও মন্তব্য করে ফাহমিদুল হক বলেন, সংবাদপত্র বা যে কোনো গণমাধ্যমের কিছু গঠন থাকে ঠিক তেমনি টেলিভিশনের আছে আর এটিই যেন সাংবাদিকদের কাল হয়ে দাঁড়িয়েছে। সমাজের কোনো অনিয়ম ও অন্যায় নিয়ে কিছু লিখলে তাদের নামে মামলায় দেওয়া হয়। বর্তমানে দেশে মুক্তভাবে কথা বলার অধিকারটি কেড়ে নিয়েছে ৫৭ ধারা।

৫৭ ধারার মামলা নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি ও অপব্যবহার ছিল সেটি কমাতে মনিটরিং শুরু হয়েছে জানিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইকে বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি যেন না হয় এ ব্যাপারটি বোঝানোর জন্য পুলিশ সদর দপ্তর পদক্ষেপ নিয়েছে। থানায় কেউ মামলা করতে আসলে যেমন পুলিশের উচিত মামলা নেওয়া; ঠিক তেমনি যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তার অভিযোগগুলো যাচাই-বাছাই করাটা।

“এখন থেকে ৫৭ ধারায় মামলা নেওয়ার আগে পুলিশ সদরের অনুমতি ও মামালার সত্যতা যাচাই করার ব্যাপার থাকবে বলে হয়রানি অনেকটা কমে আসবে। এবং অভিযোগটি মামলা নেওয়ার মত কিনা সেটিও এখন থেকে মনিটরিং করা হবে।”

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন বলেন, ৫৭ ধারার মামল নিয়ে পুলিশের এতোদিন কোনো মনিটরিং’র ছিল না; এখন থেকে সেই মনিটরিং হবে। মনিটরিং ও তত্ত্বাবধান যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে এই মামলার অপব্যবহার আশা করতে পারি কিছুটা কমতে পারে একটি ভারসাম্য আসবে। মনিটরিং পুলিশ হেডকোয়ার্টারের আইন শাখা কিংবা আইন কর্মকর্তাদের দেওয়া হয়েছে তারা যদি সুবিবেচনা প্রয়োগ করেন তাহলে এর সুফল সবাই পাবেন।

এ মনিটিরিং কতদিন পর্যন্ত চলবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, আমাদের দেশে যাই হয় তা সবকিছুই তাৎক্ষণিক। এই অনুমোদনে যদি একজন বিচারপতি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা  ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকদের  নিয়ে একটি কমিটি করা হতো তাহলে এ মনিটরিং সুন্দরভাবে এগিয়ে যেত। এরপরও যতটুকু হয়েছে এতে পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT