চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারায় মামলা কঠিন করলো পুলিশ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:০১ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

তথ্যপযুক্তি আইনের ৫৭ ধারায় দেশের যেকোন থানায় মামলা নিতে পুলিশ সদর দফতরের আইন শাখার অনুমতি লাগবে বলে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বুধবার পুলিশ সদর দফতরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। আইজিপির এমন নির্দেশনার পর এ সংক্রান্ত একটি আদেশ জারি করে পুলিশ সদর দফতর।

আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনতে এবং নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিতে মামলা রুজুর পূর্বে কিছু নির্দেশনার কথা জানানো হয় এই আদেশে।

এই নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩ এর ৫৭ ধারায় সংঘটিত অপরাধ সংক্রান্ত মামলা রুজুর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা এবং অভিযোগ সম্পর্কে কোনরূপ সন্দেহের উদ্রেক হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডি লিপিবদ্ধ করে অভিযোগের সত্যতা সম্পর্কে যাচাই বাছাই করার বিষয়ে বলা হয়েছে।

‘মামলা রুজুর পূর্বে পুলিশ সদর দফতরের আইন শাখার সঙ্গে আইনগত পরামর্শ গ্রহণ করতে হবে এবং কোন নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।’

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যহার হচ্ছে অভিযোগ করে এই ধারাটি বাতিলে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া অনেক সামাজিক সংগঠনও একই দাবিতে আন্দোলন করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২ মাসের মধ্যে চাকরি না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভারতীয় প্রযুক্তিবিদদের

মে ২১, ২০২৬
প্রতিকি ছবি

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০

মে ২১, ২০২৬

রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসাকে দাদা-দাদির পাশে সমাহিত করা হয়েছে

মে ২১, ২০২৬

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট: কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT