চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৬ দিন বন্ধুর লাশের সঙ্গে বসবাস

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৯:৫১ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৭
অপরাধ
A A

পাবনার সুজানগরে রবিউল নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তার সবচেয়ে কাছের বন্ধু মামুন। শুধু হত্যা নয়, হত্যার পর ঠাণ্ডা মাথায় নিজের শোয়ার ঘরের মাটি খুঁড়ে জানাজা পড়ে দাফন করেছে বন্ধুর লাশ। কেউ যাতে কিছু টের না পায়, সেজন্য লাশ দাফনের পর মাটি লেপে সেখানে রেখে দিয়েছে নিজের পড়ার টেবিল আর ট্রাঙ্ক। অভিযুক্তের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ৫৬ দিন পর মাটি খুঁড়ে উদ্ধার করে নিহতের লাশ।

কিন্তু এই নৃশংসতার কারণ কী? কেনই বা সে হত্যা করলো বন্ধুকে। চ্যানেল অাই অনলাইনের অনুসন্ধানে বেরিয়ে অাসে চাঞ্চল্যকর সব তথ্য।

রবিউলের লাশ

পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রবিউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান। ১৬ নভেম্বর প্রকাশ্য দিবালোকে গ্রামবাসীর সামনে মামুনের শোবার ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সেসময় লাশ গলে পচে যে বিকট গন্ধের সৃষ্টি হয় তাতে আশপাশের মানুষের অবস্থান করা কষ্টের হয়ে যায়। পরে আটককৃত রবিউলের জবানবন্দিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

পুলিশ জানায়, পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলট গ্রামের কলেজছাত্র মামুন হোসেনে ও  রবিউল। দুজনই সুজানগর উপজেলার সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিউলকে হত্যার অভিযোগে ১৭ নভেম্বর পুলিশ গ্রেপ্তার করে মামুনকে।

রবিউলকে হত্যায় অভিযুক্ত মামুন

২০ সেপ্টেম্বর রাত ১০ টার পর থেকে বাড়ি থেকে উধাও হয়ে যায় রবিউল। পরদিন সকালে থেকে রবিউলের বাবা ও ভাই তাকে খুঁজতে থাকেন। তবে সেদিনও ফেরেনা রবিউল। এরপর রবিউলের ভাইয়ের মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা আসে যেখানে রবিউলকে ফিরে পেতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় হত্যার হুমকি দেয়া হয়। রবিউলের পরিবার এরপর নিজেরা কিছুটা অনুসন্ধান চালিয়ে খুঁজে বের করে এসএমএস আসা নম্বরগুলোর ব্যবহারকারীদের। এর মাঝে তারা রবিউলের সবচেয়ে কাছের বন্ধু মামুনের কাছে গেলে মামুনও তাদের সাথে খুঁজতে থাকে রবিউলকে।

কোন কিনারা করতে না পেরে রবিউলের বড় ভাই ২২ সেপ্টেম্বর সুজানগর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ সেসময় এসএমএস এর সূত্র ধরে অপহরণকারী হিসেবে অাটক করে হৃদয়, শাহীন, মিঠুসহ অারও দু’জনকে। তারা পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিলেও পরে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দিতে থাকে ভিন্ন তথ্য।

Reneta

বিষয়টি ক্রমেই জটিল হয়ে উঠতে থাকে। এরপর পুলিশ নিহত রবিউলের ফোন ট্রেস করে জানতে পারে ঘটনার দিন ২০ সেপ্টেম্বর রবিউলের ফোনে শেষ বারের মতো এসএমএস পাঠায় মামুন। আর তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় রবিউল।  এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুালিশের এসআই অসিত কুমার মামুনের খোঁজ নিয়ে জানতে পারে ১০-১২ দিন আগেই গ্রাম ছেড়ে মামুন চলে গেছে ঢাকায়।

এই ঘরেই দাফন করা হয় রবিউলকে

এরপর মামুনের সঙ্গে যোগাযোগ করে এসএমএস এর বিষয়ে জানতে চাইলে মামুন এসআই অসিতের কাছে এসএমএসের কথা স্বীকার করে এবং সব ডিলিট করে দিয়েছে বলে জানায়।

এরপর পুলিশের নানা প্রলোভনে মামুন পাবনায় ফিরলে পুলিশের জিজ্ঞাসাবাদে তার জবানবন্দীতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সে রাতের কথা।

২০ সেপ্টেম্বর রাতের খাবার শেষে রবিউলকে মামুন তার বাসায় ডেকে নিয়ে যায়। এরপর পরিকল্পনা অনুযায়ী রবিউলকে কড়া ঘুমের ওষুধ মেশানো পানি খাওয়ায় সে। রবিউল ঘুমিয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মামুন।

তারপর গভীর রাতেই নিজ হাতে কবর খুঁড়ে লাশের জানাজা পড়ে মামুনকে চৌকির পাশে মেঝের মাটিতে কবর দেয়। এরপর কেউ যেনো কিছু বুঝতে না পারে সেজন্য মাটি লেপে তার ওপর নিজের পড়ার টেবিল ও ট্রাঙ্কটি রেখে দেয় সে।

এমনকি অন্যান্য রাতের মতো সে রাতেও বন্ধুকে হত্যার পর তাহাজ্জুদের নামাজ পড়েছে সে।

মাটি খুঁড়ে লাশ উদ্ধার করছে পুলিশ

ঘটনার পর থেকেই মামুনের আচরণ ছিল খুবই স্বাভাবিক বলে জানায় এলাকাবাসী ও রবিউলের পরিবার।

এরপর মামুনের স্বীকারোক্তি অনুযায়ী ৫৬ দিন পর ১৭ নভেম্বর সকালে গ্রামবাসীর সামনে মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করে রবিউলের লাশ।

এ হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার জানান, মামুনের স্বীকারোক্তি অনুযায়ী ও রবিউলের ফোন ট্রেস করে জানা গেছে তারা দু’বন্ধুই একটি মেয়েকে পছন্দ করতো, তবে মেয়েটি পছন্দ করতো রবিউলকে। এর জের ধরেই ঘটে ভয়ঙ্কর এ হত্যাকাণ্ডের ঘটনা। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে পুলিশ জানিয়ে তিনি বলেন,  এর পেছনে আরও অন্য কোন বিষয় রয়েছে কীনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: পাবনাহত্যাহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছি না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামানত হারিয়ে দিশেহারা মাহমুদুর রহমান মান্না

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমার পাঁচ লাখ ভোটারই এমপি হয়েছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT