চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪ ধারা নিয়ে হাইকোর্টের রায় বহাল

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৮:২৯ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

পরোয়ানা ছাড়া গ্রেফতার সংক্রান্ত ৫৪ ধারা ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। তবে আদালত বলেছেন, এই মামলায় পূর্ণাঙ্গ রায় হাই কোর্টের কিছু নির্দেশনা পরিবর্তন বা সংশোধন করে দেয়া হবে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়ে এই সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন।

প্রায় একযুগ পর বুধবার আলোচিত ৫৪ ধারা ও ১৬৭ ধারা বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আপিলের রায় দিলেন সর্বোচ্চ আদালত।

পরে রিটকারীর আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম বলেছেন, তের বছর পরে এই রায় ঐতিহাসিক। ফলে ৫৪ ধারায় গ্রেফতারের সময় অবশ্যই হাইকোর্টের নির্দেশনাগুলো মানতে হবে।

এ প্রসঙ্গে রিটকারীর আরেক আইনজীবী সারাহ হোসেন বলেছেন, নির্দেশনাগুলোর মধ্যে গ্রেফতারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দেখানো এবং আত্মীয় স্বজনকে জানানো এবং ম্যাজিস্ট্রেট এর অনুমতি নিয়ে একটি কাঁচের কক্ষে আসামীকে জিজ্ঞাসাবাদ সহ ঐ নির্দেশনাগুলো পালন করতে হবে।

চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে এ বিষয়ে আদালতের নির্দেশনা পালিত না হওয়া হতাশা প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। তবে রাষ্ট্রপক্ষের আর্জি ছিল আদালত যেন বাস্তবতার বিবেচনায় নির্দেশনা দেন।

Reneta

যেভাবে আদালতে ৫৪ ধারা: ১৯৯৮ সালে ডিবি পুলিশ সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করে এবং পরে পুলিশ হেফাজতে মারা যায় রুবেল। এই ঘটনায় কয়েকটি মানবাধিকার সংগঠন রিট করলে ২০০৩ সালে রায় দেন হাইকোর্ট।

এতে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে তার অনুমতি দেওয়া হয় ২০০৪ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪ ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT