বাংলাদেশ

৫৪টি দেশের মধ্যে অন্যতম অনুপ্রেরণাদায়ী নেত্রী শেখ হাসিনা

বিশ্ব নেত্রীর তিন নারী ছবি, বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব নেত্রীর তিন নারী ছবি, বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন নারী নেত্রীর মধ্যে স্থান পেয়েছেন।

বাসস জানায়, আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপনের আগে একটি বিশেষ ঘোষণায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেছেন।

কোভিড-১৯ মহামারী চলাকালীন অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য কমনওয়েলথের শীর্ষ তিন জন অনুপ্রেরণাদায়ী নারী নেত্রীদের অন্যতম হচ্ছেন শেখ হাসিনা।

প্যাট্রিসিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলিকেও একই সম্মান দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি সর্বদাই অনেক মহিলা ও মেয়েদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আমি কমনওয়েলথের তিনজন অসাধারণ নেতার নাম বলতে চাই যারা কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নিজ দেশে তাদের অসাধারণ ভূমিকা রেখেছেন। তারা হচ্ছেন জাসিন্ডা আরডেন, মিয়া আমোর মোটলি এবং শেখ হাসিনা।’’

কমনওয়েলথ মহাসচিব আরো বলেন, ‘আরও অনেক মহিলার পাশাপাশি তিন নেতা আমাকে এমন একটি বিশ্বের জন্য প্রত্যাশা জাগিয়েছেন; যা নারী ও পুরুষদের জন্য একটি সাধারণ ভবিষ্যত এনে দেবে এবং আমাদের সকলের মঙ্গল সাধন করবে।’

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…