চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছর পর গাইলেন শেখ সাদী খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
শেখ সাদী খান

শেখ সাদী খান

‘জীবন মানে যন্ত্রনা’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ বা ‘তোমার চন্দনা মরে গেছে’ খ্যাতিমান এসব গানের সুরকার-সংগীত পরিচালক শেখ সাদী খান এবার স্বকন্ঠে গান করেছেন। সঙ্গীত পরিচালনার ৫২ বছর এবং চলচ্চিত্রে সংগীত পরিচালনার ৩৭ বছর পর স্বকণ্ঠে নিজেরই করা সিনেমার গান গেয়েছেন তিনি।

আগামী ২৯ সেপ্টম্বর ১২ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ গান গাইবেন ‘মহানায়ক’ সঙ্গীত পরিচালক শেখ সাদী খান।

‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ শীর্ষক জনপ্রিয় সিনেমার গানটির মুখ ও প্রথম অন্তরা গাইবেন তিনি। কুমার শানুকে দিয়ে গানটি গাইয়েছিলেন তিনি। ১৯৯১ সালে ফজল আহমেদ বেনজিরের পরিচালনায় ‘প্রেমের প্রতিদান’ চলচ্চিত্রে গানটি গাওয়া হয়।

এ প্রসঙ্গে শেখ সাদী খান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি সুরের মানুষ, কণ্ঠের না। কিন্তু চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর অনুরোধে না করতে পারিনি। তারা যে পরিকল্পনায় কাজটি করেছে তা সত্যি দারুণ। জীবিত থেকেই গুণীদের সম্মাননা আমাদের দেশে খুব কমই ঘটে। সে দিক থেকে এটি দারুণ পরিকল্পনা।

অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন চ্যানেল আই অনলাইনকে বলেন, চার কিংবদন্তী সঙ্গীত পরিচালককে সম্মাননা জানাতে চাইছি। আর তাদের কণ্ঠে তাদেরই সৃষ্টি শোনার সুযোগকে কাজে লাগাতে চাই। সম্মাননা প্রাপ্ত অন্য তিন সুরকার-সঙ্গীত পরিচালক হলেন আলম খান, আলাউদ্দিন আলী এবং আলী হোসেন।

১৯৬৫ সালে সঙ্গীত পরিচালনায় আসেন শেখ সাদী খান। ১৯৮০ সালে ‘এখনই সময়’ চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন।২৯ সেপ্টম্বর রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ১২ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শোনা যাবে এই গান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ সাদী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT