চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছর পর কলম্বিয়ায় যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

কলম্বিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে বামপন্থি ফার্ক বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ৫২ বছরের মধ্যে প্রথমবার বিদ্রোহী ও সরকারের মধ্যে চলা সহিংসতা বন্ধ হলো।

কিউবায় ফার্ক ও কলম্বিয়ান সরকারের টানা চার বছরের শান্তি আলোচনার পর সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে যুদ্ধবিরতি ঘোষণা করে বিদ্রোহী দলটি। ফার্ক প্রধান রদ্রিগো লন্দোনো যুদ্ধ বন্ধের ঘোষণা দেন। তিনি তিমোলিওন হিমেনেজ বা তিমোচেনকো নামেই বেশি পরিচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিমোচেনকো বলেন, ‘আর কখনো বাবা-মাকে যুদ্ধে নিহত সন্তানদের লাশ দাফন করতে হবে না। সব শত্রুতা আর আক্রোশ অতীত হিসেবেই থাকবে।’

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সেনাবাহিনীকে ফার্ক বিদ্রোহীদের বিরুদ্ধে সব ধরনের অভিযান বন্ধে একটি ডিক্রি জারি করেন। যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশটির সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে।

৫২ বছর আগে বিক্ষুব্ধ চাষী ও কমিউনিস্ট কর্মীদের নিয়ে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্ক গঠিত হয়। ৫ দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন ২ লাখ ২০ হাজার মানুষ। ৫০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

অর্ধশতাব্দী ধরে চলে আসা যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তিপত্র আগামী মাসেই সই হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বিয়াফার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT