চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ায় গণভোটের পর বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি হুমকি মুখে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে পাঁচ দশকের যুদ্ধ বন্ধে করা শান্তি
চুক্তি হুমকি মুখে পড়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য গণভোটে ‘না’এর পক্ষে
অর্ধেকের বেশি ভোটার ভোট দিয়েছে। এই ফলাফল শান্তি প্রক্রিয়াকে অনিশ্চয়তার
মুখে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ফার্ক গেরিলাদের সঙ্গে সংঘাত বন্ধে গত চার বছর ধরে চেষ্টা করছিলো কলম্বিয়ান সরকার। তারই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর বিদ্রোহীদের সাথে শান্তি চুক্তি সই হয়।

দুই পক্ষের সমঝোতার শান্তিচুক্তি বাস্তবায়নে সাংবিধানিকভাবে গণভোটের রায় প্রয়োজন ছিলো। ভোটে শতকরা ৫০ দশমিক ২ শতাংশ মানুষ এর বিপক্ষে রায় দিয়েছে। আর এতে চুক্তি বাস্তবায়নে আশঙ্কা বিশেষজ্ঞদের।

সমালোচকদের দাবি, গেরিলা বাহিনীকে বেশী ছাড় দেওয়া হয়েছে। চুক্তির বিরোধীতা করা কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সান্তোস বলেন, আরও ভালো চুক্তির জন্য এই রায় দিয়েছে জনগণ।

গণরায় মেনে নিলেও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শান্তির জন্য চেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের দ্রুত কিউবা গিয়ে ফার্ক নেতাদের সঙ্গে পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনার নির্দেশ দেন তিনি।

২০১০ সালের নির্বাচনে জয়ের আগে লাতিন আমেরিকার সবচে দীর্ঘ গৃহযুদ্ধ বন্ধে প্রতিশ্রুত ছিলেন মানুয়েল সান্তোস। ৫২ বছরের গৃহযুদ্ধে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত ও ৮০ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়াফার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT