বলিউড বাদশা শাহরুখ খানের আজ ৫২ তম জন্মদিন। ১৯৬৫ সালের ভারতের নয়া দিল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। তবে এই বছরটা খান সাহেবের জন্য কিছুটা হলেও ব্যতিক্রম। সব সময়ের মত ভারতের ঐতিহাসিক ‘মান্নাত’ বাড়িতে এবার আয়োজন করা হচ্ছে না শাহরুখের জন্মদিনের আয়োজন। তবে কোথায় হচ্ছে? এমনটা জানার আগ্রহ শাহরুখের সব ভক্তদের।
এই বছর জন্মদিন নিয়ে বিশেষ প্ল্যান করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান ও তার বন্ধুরা। তিনি জানান, মুম্বাইয়ের ‘মান্নাত’-এ নয়, শাহরুখের ৫২তম জন্মদিন সেলিব্রেট হচ্ছে শহরের অদূরেই, সমু্দ্র-শহর আলীবাগে।
এবার বেশ ঘটা করেই করা হচ্ছে জন্মদিনের সব আয়োজন। আর এর মধ্যেই বুধবার আলীবাগের ফার্ম হাউজে আসতে শুরু করেছে বলিউডের সব তারকা। গৌরী খান, মেয়ে সুহানা, আব্রাহামসহ এই অতিথি তালিকায় রয়েছেন শ্বেতা বচ্চন, ডিজাইনার বিক্রম ফরনিশ, চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা, সঞ্জয় কাপুরের স্ত্রী মহিপ কাপুর এবং তাদের মেয়েরা।
তবে করণ জোহার আলীবাগ পৌঁছে একটি ছবিও পোস্ট করেছেন। ছবির ফ্রেম সেই শাহরুখ-গৌরী-করণ-ফারাহ খানের বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়।এছাড়া বার্থডে পার্টিতে আরও থাকছেন আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা। থাকার কথা আনুশকা শর্মারও। ইন্ডিয়ান এক্সপ্রেস







