চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’৫২ পর্যন্ত ১১ মার্চই ছিলো রাষ্ট্রভাষা দিবস

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
৬:৫৮ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পাকিস্তানের প্রথম গণপরিষদেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত। তাঁর দাবি প্রত্যাখ্যাত হয়। প্রতিবাদে পূর্ব বাংলায় ’৪৮ এর ১১ মার্চ দর্মঘট পালিত হয়। সেই ধর্মঘট থেকে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, অলী আহাদ, খালেক নেওয়াজসহ অনেকে গ্রেপ্তার হন। ’৫২ সাল পর্যন্ত ১১ মার্চ পালিত হতো রাষ্ট্রভাষা দিবস।  

পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসক দল মুসলিম লীগ একমাত্র ঊর্দূকে রাষ্ট্র ভাষা আর পূর্ব বাংলার সচেতন মানুষ ও ছাত্ররা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে আসছিলেন। রাষ্ট্রভাষার প্রশ্নে কোন সিদ্ধান্ত হওয়ার আগেই পোষ্ট কার্ড, এনভেলপ, রেলওয়ে টিকেট, মানি অর্ডার ফর্মসহ সব সরকারি প্রকাশনায় বাংলাকে বাদ দিয়ে শুধু ইংরেজীতে ও উর্দূতে ছাপায় মুসলিম লীগ সরকার। এর প্রতিবাদে ১৯৪৮ সালের  ২৩ ফ্রেবুয়ারি পাকিস্তান গণপরিষদে ঊর্দূর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কুমিল্লার গণপরিষদ সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত। কিন্তু তা প্রতাখ্যাত হয়।  

ভাষা সংগ্রামী আহমদ রফিক বলেন,  গণপরিষদের প্রথম অধিবেশনে ধীরেন্দ্র নাথ দত্ত যখন গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে বাংলার প্রস্তাব করেন তার প্রবল বিরোধীতা হয় এবং প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এই প্রতিক্রিয়ায় ঢাকায় যে আন্দোলন হয় তাকে আমরা বলি ’৪৮ মার্চের আন্দোলন।

Banglabid

গণপরিষদে বাংলা ভাষার দাবি প্রত্যাখ্যাত হলে ফুঁসে ওঠে পূর্ব বাংলা। তমুদ্দিন মজলিস সহ ছাত্ররা এর প্রতিবাদে ১১ মার্চ ধর্মঘট আহবান করে। এবং ধর্মঘটের আহবানে সাড়া দেয় সাধারণ মানুষ। পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাসে ছোড়ে এবং ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান, অলি আহাদ. খালেক নেওয়াজসহ অনেককে গ্রেপ্তার করে।

ভাষা সংগ্রামী ডা. মির্জা মাজহারুল ইসলাম বলেন, আমরা কার্জন হল পার হইয়া, এখন যে শিক্ষা ভবন তা ছিলো না, ঐখানে কি একটা সরকারি লাল বিল্ডিং ছিলো সেই পর্যন্ত গেছি আমরা। কিন্তু ঠিক ঐ জায়গাটায় বেরিকেট দিছে। বিপ্লবী অনেককেই এ্যারেস্ট করে নিয়ে গেছে। আমাকে ধরতে পারে নাই। হল পর্যন্ত গেছিলো অ্যারেষ্ট করতে। যে বের হয় তাকেই অ্যারেষ্ট করে।

১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত টানা আন্দোলন চলে বাংলায়। ১৫ মার্চ পূর্ব পাকিস্তানের চীফ মিনিস্টার খাজা নাজিমুদ্দীন রাষ্ট্রভাষা বাংলার দাবি স্বীকার করে আন্দোলনকারীদের সাথে চুক্তি করতে বাধ্য হন। সেই আন্দোলনের পেক্ষাপটেই গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ৪৮’এর ১৯ মার্চ ঢাকা সফর করেন।

Reneta

ভাষা সংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আগে রাষ্ট্রভাষা দিবস পালিত হতো ১১ মার্চ। (১৯৪৮, ’৪৯, ’৫০, ’৫১)। কিন্ত ’৫২ সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি হয়ে গেলো রাষ্ট্রভাষা দিবস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ শে ফেব্রুয়ারিভাষার মাসরাষ্ট্রভাষা বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT