চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ হাজার একর জুড়ে ভয়াবহ দাবানল, ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দাবানলের ভয়াবহতায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

দাবানলের ভয়াবহতায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সিএনএন জানায়, শুকনো মৌসুমের প্রচণ্ড বাতাসে আগুন আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই প্রাণহানি রোধে রোববার অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থার ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম।

অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চল থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই রাস্তা দিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করার কারণে সান্তা রোসায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

স্যান ফ্রান্সিসকোর বাইরে উত্তর ক্যালিফোর্নিয়ার ওয়াইন প্রস্তুতকারী এলাকাগুলোতে ‘কিনকেড ফায়ার’ নাম দেয়া দাবানল রোববার দিন শেষে প্রায় ৫০ হাজার একর জুড়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে গভর্নরের কার্যালয়। অথচ দিনের শুরুতে আগুন ছিল ৩০ হাজার একর অঞ্চলে।দাবানলের ভয়াবহতায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর চেষ্টায় এ পর্যন্ত আগুনের ১০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কিনকেড ফায়ার দাবানলে ৭৯টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ ক্যালফায়ার। অন্যদিকে রাজ্যের দক্ষিণাঞ্চলে জ্বলতে থাকা ‘টিক ফায়ার’ দাবানলে নষ্ট হয়েছে অন্তত ২২টি স্থাপনা। দাবানলে আরও ১০ হাজারের বেশি ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে।

Reneta

ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে অঙ্গরাজ্যটি ব্ল্যাকআউটের কবলে। পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে বিদ্যুৎহীন রয়েছে প্রায় ১০ লাখ পরিবার। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি জানিয়েছে, এদের মধ্যে ৯ লাখ ৬৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নিরাপত্তার স্বার্থে বন্ধ করে রাখা হয়েছে। বাকি আরও লাখখানেক গ্রাহকের সংযোগ অন্যান্য কারণে বিচ্ছিন্ন।দাবানলের ভয়াবহতায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

ক্ষয়ক্ষতি কমাতে আরো সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়া হয়েছে।

দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ ও আবহাওয়াবিদরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াক্যালিফোর্নিয়া-দাবানলদাবানলভয়াবহ দাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT