চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছর পর হঠাৎ কেন আলোচনায় রাজ্জাক-কবরীর ‘ময়নামতি’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘প্রথমে টিভিতে দেখলাম আমি আর আব্বু। আব্বু বলে উঠলেন আবার ৩০ বছর দেখতেছি ‘ময়নামতি’। সিনেমা হলে ৪ বার দেখেছিলাম। এমন সিনেমা আরো চাই। রিল উদ্ধার করে এমন এইচডি প্রিন্ট সিনেমা আরো বানিয়ে আনাবেন।’- চ্যানেল আইয়ের ইউটিউবে আলোচিত ‘ময়নামতি’ ছবিটি রিলিজের পর এভাবেই ছবিটি নিয়ে দুই প্রজন্মের অনুভূতি ফুটে ওঠে সাখাওয়াত হোসেন সবুজ নামের এক দর্শকের মন্তব্যে।

মুক্তির পঞ্চাশ বছর পর রাজ্জাক-কবরী জুটি অভিনীত আলোচিত ‘ময়নামতি’ ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করেছে চ্যানেল আই। তার আগে নির্মাতা কাজী জহিরের পরিবারের সহায়তায় ছবির প্রিন্ট উদ্ধার করে ভারত থেকে ডিজিটাল করে আনে চ্যানেল আই। ছবিটি প্রচারের পর ব্যাপক সাড়া পড়ে। এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে।

আর সেটা আঁচ করা গেল ইউটিউবে ‘ময়নামতি’ রিলিজের পর। তুলনামূলক ভিউ কম হলেও ছবিটি নিয়ে আবেগাপ্লুত হতে দেখা গেছে অনেক দর্শককে। বিশেষ করে মাঝ বয়সী দর্শক ছবিটি দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন।

মোহাম্মদ এরশাদ আলী নামের একজন দর্শক ‘ময়নামতি’র ডিজিটাল ফরম্যাটে দেখার পর নিজের অনুভূতি জানিয়ে লিখেন, আমি বিস্মিত! অভিভুত! আবেগ আপ্লুত! এই বয়সে এসে কোনদিন কল্পনাতেও আসেনি যে ‘ময়নামতি’র মতো কালজয়ী প্রেমের ছবি আবার দেখতে পাবো। কি বলে ধন্যবাদ জানাবো চ্যানেল আইয়ের শাইখ সিরাজ আর সাগর ভাইকে! অশেষ ভালোবাসা আর কৃতজ্ঞতা তাঁদের প্রতি। উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী সিনেমা হল রাজশাহী’র ‘বর্ণালী’ হলে ১৯৬৯ সালে চারবার দেখেছিলাম এই ছবিটা। রাজ্জাক কবরী’র প্রেমের আবগঘন দৃশ্যগুলো দেখতে দেখতে অঝোরে কেঁদেছি কতোবার। শুধু আমি না, হলের অধিকাংশ দর্শক বিশেষ করে মহিলাদের চাপা কান্নায় হলের পরিবেশ ভারী হয়ে উঠতো। আবার কমেডি দৃশ্য দেখে সারা হলে তুমুল হাসির রোল পড়ে যেতো। এবারের ঈদে চ্যানেল আইয়ের সেরা উপহার সেই স্বর্ণালী সাদা কালো যুগের রাজ্জাক কবরী অভিনীত অনন্য প্রেমের ছবি ‘ময়নামতি’। প্রায় পঞ্চাশ বছর আগে ফিরে গিয়েছিলাম!

মাহমুদ আলম নামের আরেকজন চ্যানেল আইয়ে ‘ময়নামতি’ দেখ আরো স্মৃতিকাতর। তিনি লিখেন, অবশেষে খুঁজে পেলাম বহুল কাঙিক্ষত আমার দেখা সেরা বাংলা ছবিগুলোর অন্যতম ‘ময়নামতি’ সিনেমাটি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরদিন আমরা বন্ধুরা মিলে সিনেমাটি দেখেছিলাম। অনেক বন্ধুরা আজ হারিয়ে গেছে, কিন্তু সিনেমা দেখার স্মৃতিময় দিনটি আজও কত অমলিন! আজ পর্যন্ত কতোবার যে ভিসিডি, ডিভিডি ও ইউটিউবে ‘ময়নামতি’ সিনেমাটি খুঁজেছি তার হিসেব নেই। আমি ভেবেছিলাম অসাধারণ এই সিনেমাটি অন্য অনেক কালজয়ী সিনেমার মতো কালের আবর্তে হারিয়ে গেছে। চিরসবুজ জুটি কবরী-রাজ্জাক অভিনীত প্রখ্যাত চিত্রপরিচালক কাজী জহির পরিচালিত এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অনবদ্য কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ সমৃদ্ধ কালজয়ী ছবি ‘ময়নামতি’ মুক্তির ৫০ বছর পর চ্যানেল আই এর যুগান্তকারী পদক্ষেপে আবারো দেখার সৌভাগ্য হলো সবার। চ্যানেল আইকে কি বলে যে ধন্যবাদ দিব!

‘ময়নামতি’র এমন ঝকঝকে প্রিন্ট দেখার পর অনেকে চ্যানেল আইয়ের কাছে পুরনো ছবিগুলোকে এভাবে দেখানোর ব্যবস্থা করতে অনুরোধ জানান।

Reneta

নায়করাজ রাজ্জাক ও কবরী অভিনীত সত্তরের দশকের আলোচিত ছবি ‘ময়নামতি’। বড় পর্দায় মুক্তির পর এই সিনেমাটি এতটাই দুষ্প্রাপ্র্য হয়ে উঠেছিল যে, এর প্রিন্ট তো দূরের কথা কোনো পোস্টার কিংবা ফটোসেটও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাঁপা কাঁপা ঝিরঝিরে প্রিন্টের ২-১টি গানের অংশবিশেষ ইউটিউবে পাওয়া গেলেও তা দর্শকদের মন ভরাতে সক্ষম ছিলো না।

আলোচিত ‘ময়নামতি’ দেখে নিন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরীফরিদুর রেজা সাগরময়নামতিরাজ্জাকলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT