চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছরে বাংলাদেশ এগিয়েছে, ডুবেছে পাকিস্তান: আইএফএফআরএএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক অধিকার ও নিরাপত্তা ফোরামের লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে বিধ্বস্ত অবকাঠামো নিয়ে বাংলাদেশ গত ৫০ বছরে পাকিস্তান থেকে অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছে কানাডার টরন্টো-ভিত্তিক আন্তর্জাতিক থিংক ট্যাংক আইএফএফআরএএস।

মহামারী চলাকালীন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি (আইএফএফআরএএস) মন্তব্য করেছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব অর্থনীতি তার গভীরতম মন্দায় জর্জরিত এবং বহুপক্ষীয়তা এবং আন্তর্জাতিক  ব্যবস্থা অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ছে, যা অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার উন্নয়নে যথেষ্ট বাধা সৃষ্টি করেছে।

৩০ জুলাই প্রকাশিত প্রকাশিত ‘বাংলাদেশ ও পাকিস্তান- আগের এক দেশ, এখন দুস্তর ফারাক’ শিরোনামের এক নিবন্ধে কিভাবে বাংলাদেশ একটি ‘অলৌকিক কাহিনী’ এবং পাকিস্তান একটি বিপর্যয়ের কাহিনী’ হলো তার বিবরণ তুলে ধরা হয়েছে।

নিবন্ধে বলা হয়, মহামারীর আগেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার পাকিস্তানের চেয়ে অনেক বেশি ছিল; ২০১৮-১৯ সালে পাকিস্তানের ৫.৮% এর তুলনায় এটি ছিল ৭.৮ । এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ব্যাপক ব্যবধানের কারণ তারা তাদের জাতীয় স্বার্থকে ভিন্নভাবে উপলব্ধি করে।

এতে বলা হয়, বাংলাদেশ তার ভবিষ্যত দেখে মানব উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এজন্য রপ্তানি বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, স্বাস্থ্য খাতের উন্নতি, ঋণ ও বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস এবং ক্ষুদ্র ঋণের আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইএফএফআরএএস-এর মতে, পাকিস্তানের কাছে মানব উন্নয়ন অনেক দূরের বিষয়। তারা ‘জাতীয় শক্তির সিংহভাগ ভারতকে কাবু করতে এবং অতিরিক্ত রাষ্ট্র-কুশিলবদের লালন-পালনের জন্য নিয়োজিত করে।’

২০২১ সালের মে মাসে কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৪৫.১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২১ সালের জুন মাসে পাকিস্তানের ১৭.১ বিলিয়ন ডলারের দ্বিগুণেরও বহু বেশি।

সংস্থা  উল্লেখ করে আসল বিস্ময় হলো, ২০২০ অর্থবছরেও যখন মহামারীর কারণে লকডাউনের ফলে বিশ্বব্যাপী অর্থনীতি সংকুচিত হয়ে পড়ে, তখনও বাংলাদেশ ৫.২৪%  প্রবৃদ্ধি অর্জন করে। ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৯% বৃদ্ধি পেয়ে ২,২২৭ ডলারে উন্নীত হয়। এদিকে পাকিস্তানের মাথাপিছু আয় হলো ১,৫৪৩ ডলার। ১৯৭১ সালে, পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০% বেশি সমৃদ্ধ ছিল; আজ, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ৪৫ বেশি সমৃদ্ধ বলে এই বৈশ্বিক থিংক ট্যাংক উল্লেখ করে।

সংস্থা বলেছে, সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিতে  বাংলাদেশের অর্থনীতি ৫০ বছরে ২৭১ গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সফল যাত্রা একটি ভালো উদাহরণ এবং মাত্র দুই দশকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

নিবন্ধে বলা হয়, গত ২০ বছরে, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পাকিস্তানের তুলনায়  আড়াই গুণ।

বাংলাদেশে হাজার হাজার পোশাক কারখানা রয়েছে, অথচ এটি এমন একটি দেশ যেখানে তুলা জন্মে না।
কিন্তু কয়েকশ মিলিয়ন ডলার মূল্যের তুলা আমদানি করে বাংলাদেশী কারখানাগুলো ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যেও তৈরি পোশাক আকারে রপ্তানি করছে।

অন্যদিকে, পাকিস্তান-তুলা উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পোশাক ও বস্ত্র পণ্যের রপ্তানি ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে ব্যর্থ হয়েছে। এমনকি আরও মন্দদিক হলো পাকিস্তান এখন তুলা আমদানি করছে।

নিবন্ধে বলা হয়, প্রকৃতপক্ষে, সামন্ত ও উপজাতীয় কাঠামোর কারণে পাকিস্তানি কর্তৃপক্ষের তরফ থেকে উদ্ভাবন ও অঙ্গীকারে অভাবে দেশটি তার কৃষি সম্পদ, বিশেষ করে বস্ত্র ও টেক্সটাইল পণ্য রপ্তানি বাড়াতে তুলার সদ্ব্যবহার করতে অক্ষম।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০০ মিটারে সোনার হাসি বাহামার গার্ডিনারের

পরবর্তী

চীন থেকে আরও সাড়ে ৭ কোটি ভ্যাকসিন কেনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
সিনোফার্মের COVID-19 ভ্যাকসিনের ভ্যাকসিনের সিরিঞ্জ ও বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে আরও সাড়ে ৭ কোটি ভ্যাকসিন কেনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ও সিলেটের রাস্তায় ভারী বর্ষণে মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT