চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ কোটি টাকার লগ্নি নিয়ে যশরাজের ওটিটি যাত্রা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

মহামারী করোনাকালীন দীর্ঘ এই সময়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম। শুধু তাই নয়, বড়পর্দার জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাচ্ছে এই মাধ্যমটি। আর তাইতো বদলে যাওয়া এই বিনোদন মাধ্যমের সঙ্গে পাল্লা দিতে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা পাল্টাচ্ছে বড় বড় প্রোডাকশন হাউজগুলো।

ইতোমধ্যেই ওটিটি কনটেন্টকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে করণ জোহরের ‘ধর্ম প্রোডাকশন’। এবার সেই পথেই হাঁটলো আদিত্য চোপড়ার ‘যশরাজ ফিল্মস্’। ওটিটির জন্য নতুন শাখা খোলার ঘোষণা দিয়েছেন যশরাজ ফিল্মসের কর্ণধার। যার নাম ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’।

বিপুল পরিমাণ খরচ করেই ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্টে’র পথ চলা শুরু হল। শোনা যাচ্ছে, ওটিটি-র জন্য প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করেছেন আদিত্য চোপড়া। ‘যশরাজ ফিল্মস’ এর আদি অকৃত্রিম ভারতীয় গল্পের স্টাইলই ধরা পড়বে তাদের ওটিটি কনটেন্টগুলো।

সারা বিশ্বের দর্শকের কাছে উচ্চ মানের কাজ পৌঁছে দিতে বদ্ধপরিকর যশরাজের ওটিটি প্লাটফর্ম। ভাষার বিভেদ দূর করে বিশ্বের দরবারে নানান ধরনের গল্প পৌঁছে দিতে চায় তারা। তাদের ছবিতে উন্নত মানের কারিগরির প্রয়োগও করতে চায় ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’।

প্রায় দুই বছর চিন্তাভাবনার পর নিজস্ব ওটিটি প্লাটফর্ম নিয়ে সামনে আসছেন আদিত্য চোপড়া। বেশ কিছু ভাল ছবির প্ল্যান এর মধ্যেই যশরাজের ওটিটি ঝুলিতে রয়েছে। বড়পর্দার যশরাজ ফিল্মসের মতো ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’ যে ওটিটিতেও ব্যতিক্রম কিছু করবে তা নিয়ে এখনই নিশ্চিত দর্শক মহল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিবলিউডযশরাজ ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT