চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধি আরো ২৫ বছর বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি মহিলা আসন ২৫ বছর সংরক্ষিত রাখার বিধান করে আজ সংসদে সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের বিদ্যমান দফা ৩ এর পরিবর্তে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে শুরু করে পঁচিশ বছরকাল অতিবাহিত হওয়ার পরবর্তীকালে সংসদ ভেঙ্গে না যাওয়া পর্যন্ত ৫০টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের মাধ্যমে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন’ শীর্ষক নতুন দফা ৩ প্রতিস্থাপন করা হয়।
বিলে বলা হয়, তবে শর্ত থাকে যে, এ দফার কোন কিছুই এ অনুচ্ছেদের দফা ২ এর অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করবে না।
জাতীয় পার্টির সেলিম উদ্দিন, রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, বেগম রওশন আরা মান্নান, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, নূরুল ইসলাম মিলন, কাজী ফিরোজ রশীদ ও আব্দুল মুনিম চৌধুরী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

এরপর সংবিধান অনুযায়ী বিভক্তি ভোটের মাধ্যমে সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল, ২০১৮ বিবেচনার প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবের পক্ষে ২৯৫ ভোট এবং বিপক্ষে একটি ভোটও পড়েনি।
পরে বিধি অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিল পাসের প্রস্তাব করলে তা প্রথমে কণ্ঠ ভোটে গ্রহণ করে বিধান অনুযায়ী বিভক্তি ভোটে পাস করা হয়। পাসের প্রস্তাবের অর্থাৎ হ্যাঁ’র পক্ষে ২৯৮ ভোট পড়েছে। বিপক্ষে অর্থাৎ না’র পক্ষে কোন ভোট পড়েনি। ফলে সর্বসম্মতিক্রমে সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল, ২০১৮ পাস হয়।

সংবিধানের অনুচ্ছেদ ৬৫ এর দফা (৩) এর বিদ্যমান বিধান অনুযায়ী বর্তমানে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের ১০ বছর মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। এ মেয়াদ বৃদ্ধি না করলে ওই সময় অতিবাহিত হবার পর সংসদে মহিলাদের জন্য কোন আসন সংরক্ষিত থাকবে না। ফলে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মহিলা সদস্যদেরকে নিয়ে গঠন করতেই সংবিধানের সংশ্লিষ্ট বিধান সংশোধন করে এ বিল পাসের মাধ্যমে মেয়াদ আরো ২৫ বছর বাড়ানো হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT