চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ লাখে পৌঁছাল মৃতের সংখ্যা, আক্রান্ত প্রায় ৭০ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে মাত্র সাড়ে পাঁচ মাস। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও প্রায় ৭০ লাখ মানুষ।

করোনাভাইরাসের পরিসংখ্যান সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো জানায়, রোববার সকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪ লাখ ২ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে।

আর সারাবিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৯ লাখ ৭৪ হাজার ৭২১ জন।তাদের মধ্যে বর্তমানে ৩১ লাখ ৫৭ হাজার ৫৯১ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫৮৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৪ লাখ ৭ হাজার ৮২২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বের অনেক দেশেই করোনাভাইরাস পরীক্ষা ও পরীক্ষার সরঞ্জাম অপ্রতুল। আবার হাসপাতালের বাইরের অনেক মৃত্যুরও হিসাবও রাখা হয়নি। ফলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে বিশেষজ্ঞদের ধারণা।

গত ১০ জানুয়ারি চীনের উহানে ৪১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলে দেশটির সরকার। বিশ্বজুড়ে সংখ্যাটি ১০ লাখে পৌঁছায় ১ এপ্রিল। এরপর প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ করে বাড়ছে।

Reneta

পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে থাকলেও অনেক দেশ লকডাউন তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল খুলে দিতে শুরু করেছে। তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঙালির মুক্তির সনদ ৬ দফা

পরবর্তী

ফ্লয়েডের মৃত্যু: যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ

পরবর্তী
জর্জ ফ্লয়েড

ফ্লয়েডের মৃত্যু: যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ

আর দুই জয়েই শিরোপা ছোঁবে বায়ার্ন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT