চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ রানের জন্য সেঞ্চুরি পেলেন না শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের টপঅর্ডার ব্যাটসম্যান আউট হন ৯৬ রান করে।

চার দিনের ম্যাচের প্রথমদিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছে ‘এ’ দল। ২০৩ বলে ৮ চার ও ৩ ছয়ে ৯৬ রান করে আউট হন শান্ত। ওপেনার সাদমান ইসলাম করেন ৫৮ রান।

আরেক ওপেনার সাইফ হাসান ১৫ রান করে ফেরেন সাজঘরে। ২৪ রানে প্রথম উইকেট হারানো দলটি দ্বিতীয় উইকেট হারায় দেড়শর কাছে গিয়ে। সাদমান-শান্ত ১২৩ রানের জুটি গড়ে সংগ্রহ নিয়ে যান শক্তিশালী অবস্থানে।

এ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯ রান করে রান আউটের শিকার হন। ২১ রান করে আউট হন ইয়াসির আলি। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

সুমন খান, রেজাউর রহমান, হাসান মুরাদ ও মাহমুদুল হাসান নেন একটি করে উইকেট। এইচপি দল নেতৃত্ব দিচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী।

Jui  Banner Campaign
ট্যাগ: আকবরএইচপিবাংলাদেশ ‘এ’ দলমিঠুনলিড স্পোর্টসশান্তহাই-পারফরম্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT