চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৪ বলে ৯২ রান’ তদন্তে কমিটি করল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ বহুদিনের। বিভিন্ন সময়ে অভিযোগ এলেও তা এড়িয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ন্যক্কারজনক এক ঘটনার পর অবশেষে টনক নড়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটির। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে ‘৪ বলে ৯২ রান’ কিভাবে হল তার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে আছেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেল।

শনিবার মিরপুরে নির্বাহী কমিটির সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা বোর্ড মিটিংয়ে একটি কমিটি গঠন করেছি। ৪ বলে ৯২ রান কিভাবে হল এটি জানার জন্য আমরা আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (আকসু) নিয়োগ দিয়েছিলাম। ইতিমধ্যে আকসু পর্যালোচনা করে এর রিপোর্টও জমা দিয়েছেন। তারপরও আমরা প্রত্যেকে এটা নিয়ে আলোচনা করেছি। বিসিবি আলাদা করে তদন্ত করবে। আগামী তিন দিনের মধ্যে আমরা এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারব।’

Banglabid

গত বছর ঢাকা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচেও আম্পায়ারিং নিয়ে অভিযোগ উঠেছিল। এবার তাই মাঠে বসানো হয়েছে ক্যামেরা। প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের লিগেও ক্যামেরা বসানো হবে বলে জানান বিসিবি সভাপতি। সঙ্গে আম্পায়ারদের উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

‘প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগেও আমরা ক্যামেরা বসাব। ওদের খেলা আমরা মূল্যায়ন করব। আমি রোববার আইসিসি বোর্ড মিটিংয়ে যাচ্ছি। আইসিসি থেকে ট্রেনার নিয়ে এসে প্রয়োজনে আম্পায়ারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যা যা করা দরকার তা-ই করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পায়ারিংনাজমুল হাসান পাপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি চাই অপু আমার সংসার সুন্দর করে সাজাক’

পরবর্তী

লাকী আখান্দের সেই মিষ্টি সুর

পরবর্তী

লাকী আখান্দের সেই মিষ্টি সুর

চীনে শুরুটা ভালো হল না কৃষ্ণা-সানজিদাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT