চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর আগেই বিয়ে করেন শিহাব শাহীন ও মম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের মধ্যকার সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো নানা গুঞ্জন। পরস্পর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, এমনকি একই ছাদনা তলায় থাকছেন বলেও নানা সময়ে গুঞ্জন উঠে। অবশেষে তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি খোলাসা করলেন মম ও শিহাব শাহীন।

সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কেউ মুখ না খুললেও এবার নিজেরাই সত্যটি সামনে আনলেন। জানালেন, চার বছর আগেই তাদের বিয়ে হয়েছে!

নির্মাতা শিহাব শাহীন ও জাকিয়া বারী মম দুজনেই জানিয়েছেন, দাম্পত্য জীবনে চারবছর পূর্তি উদযাপন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহবার্ষিকী পালন উপলক্ষ্যে কেক কাটার ছবিও প্রকাশ করেন এই নির্মাতা-অভিনেত্রী দম্পতি।


শিহাব শাহীন ও মম দুজনেই বলেন, ২০১৫ সালের আজকের দিনে (২০ নভেম্বর) আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। তার আগে বেশ কয়েকবছর প্রেম করেছি।

এত দিন কেন বিয়ের ব্যাপারটা গোপন ছিল এমন প্রশ্নে নির্মাতা শিহাব শাহীন বলেন, আমাদের বিয়ের আগেই গণমাধ্যমে আমাদের প্রেম আর বিয়ের খবর প্রকাশ হয়েছিল। তবে আমাদের দুই পরিবার জানতো  ব্যাপারটা।

এদিকে বিয়ের খবরটি সোশাল মিডিয়ায় প্রকাশ করায় শোবিজ অঙ্গনের বহু তারকা তাদের শুভ কামনা জানাচ্ছেন। এরমধ্যে নাট্যকার মাসুম রেজা, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেত্রী বিজরী বরককউল্লাহ, তানভীন সুইটি, মৌসুমী নাগ, অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও চিত্রনায়িকা আইরিন সুলতানা উল্লেখযোগ্য।

Reneta

তারকাদের শুভ কামনার জবাবে জাকিয়া বারী মম বলেন, যারা আমাদের যৌথ জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।


এর আগে মম ২০১০ সালের ৩১ মার্চ চিত্রনাট্যকার এজাজ মুন্নাকে প্রথম বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করেন। নানা কারণে, এজাজ মুন্না ও মম সম্পর্ক বেশিদিন টেকেনি।

জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম হন। এরপর তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর তিনি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে অভিনয় করে। সর্বশেষ জাজের দহন ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মম।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাতানভীন সুইটিনির্মাতানির্মাতা চয়নিকা চৌধুরীপ্রেমমমমাসুম রেজামৌসুমী নাগলিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT