আসছে ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ১২ বছরে পা রাখছে ফেসবুক। এই দিনটিকে ব্যবহারকারীদের বন্ধু দিবস হিসেবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন মার্ক জাকারবার্গ।
এ উপলক্ষে সকল ইউজারের কাছ থেকে বন্ধুত্বের গল্প শুনতে চেয়ে ফেসবুক পোস্ট করেছেন ফেসবুকের এ প্রধান নির্বাহী।
পোস্টে তিনি লিখেছেন: ‘আমি আশা করছি ফেব্রুয়ারির ৪ তারিখে আপনি আমার সঙ্গে বন্ধু উৎসবে যোগ দেবেন।’
‘তোমার যদি কোনো বন্ধুত্বের গল্প থেকে থাকে, তবে আমি সেই গল্প শুনতে চাই। তোমরা তোমাদের বন্ধুত্বের গল্প শেয়ার কর, আমি যতটুকু সম্ভব সেগুলো পড়ব। কখনো কখনো এসব শেয়ার করার মাধ্যমে আমাদের জীবনে আরও ভালোবাসার সঞ্চার করে। কখনো বন্ধুত্ব আমাদের জীবনের নতুন পথে যেতে সহায়তা করে। কখনো বন্ধুত্ব সারা পৃথিবীকে নাড়িয়ে দেয়।’
‘আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসা ও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ শেয়ার করার মাধ্যমে প্রতিদিন এই পৃথিবীকে বদলে দিচ্ছে যা আমাদের ধারণারও বাইরে।’
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের। সারা বিশ্বে এখন ফেসবুক ব্যবহারকারী এক শ ৫০ কোটি।






