চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৫ টাকায় নেমে এসেছে পেঁয়াজের কেজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভারত রপ্তানি বন্ধের আদেশ তুলে নেয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় দাম আরো কমে বর্তমানে দেশি পেঁয়াজের কেজি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। যা এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ ও হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

তবে পাড়া-মহল্লার ভেতরে ছোট ছোট বাজার এবং দোকানে এই দামের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। এসব স্থানে পেঁয়াজের কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আগামী ১৫ মার্চ ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে। তখন দাম আরও কমে যাবে। এছাড়া দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। এর প্রভাবও পড়বে বাজারে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা (এগুলোর মধ্যে রয়েছে দেশি পুরোনো পেঁয়াজ ও মিয়ানমারের ভাল মানের পেঁয়াজ)। আর মোটামুটি ভালো মানের দেশি পেঁয়াজ (নতুন পেঁয়াজ) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে। এক সপ্তাহ আগে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৮০ টাকা। আর চলতি মাসের শুরুতে বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকায়।

আমদানি করা পেঁয়াজের দামও কমেছে। তবে আমদানি করা পেঁয়াজের দাম তুলনামূলক দেশি পেঁয়াজের থেকে বেশি। ভালো মানের আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। আর বড় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা (মিশরীয় ও চায়না)।

Reneta

এ বিষয়ে ব্যবসায়ী মাঈন উদ্দিন বলেন, পেঁয়াজ মানুষকে অনেক ভুগিয়েছে। এখন ভোগান্তির শেষ হচ্ছে। কারণ ভারত রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগে যে দেশি পেঁয়াজের কেজি ১শ টাকায় বিক্রি করেছি, এখন তা বিক্রি করছি ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। ১৫ তারিখের পর ভারতের পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে যাবে।

হাতিরপুলের ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। আগামী সপ্তাহে হয়তো ৪০ টাকার নিচে নামবে।

তবে তেজকুনি পাড়ার মহল্লায় ৬০ টাকা দরে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। এই এলাকার সবজি ব্যবসায়ী আলম বলেন, আমাদের আগের কেনা। দাম বেশি ছিল তখন। তাই বেশি দামে বিক্রি করতে হয়।

পেঁয়াজের পাশাপাশি রসুনের দামও কমেছে। সপ্তাহের ব্যবধানে আমদানি করা রসুনের দাম কেজিতে কমেছে ২০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে আমদানি করা রসুন ১৭০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হয়েছিল, যা এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকা।

গত বছরের সেপ্টেম্বরে শেষ সপ্তাহে ভারত রপ্তানি বন্ধ করলে বাংলাদেশে হু হু করে দাম বেড়ে পেঁয়াজের। ধাপে ধাপে দাম বেড়ে কেজি ২৫০ টাকা গিয়ে ঠেকে। এরপর সরকারের নানামুখী তৎপরতায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা আর ১শ টাকার নিচে নামেনি। দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় মসলা জাতীয় এই পণ্যটির দাম ছিল ১শ টাকার ওপরে।

গত ফেব্রুয়ারি মাসে রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত, যা কার্যকর হবে আগামী ১৫ মার্চ থেকে। ভারতের এই ঘোষণার পর ধীরে ধীরে কমতে থাকে পেঁয়াজের দাম। চলতি মাসেই ভালো মানের দেশি পেঁয়াজের দাম কমেছে প্রায় ৮০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT