৪৪ বছর পর ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
সোমবার এই গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে বলা হয়েছে চলতি বছরের জুলাই মাস থেকে এই নারীরা মুক্তিযোদ্ধা হিসেবে সকল সুযোগ সুবিধা পাবেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে সকল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন।






