চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৪ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়াকে আনন্দে ভাসালেন বার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

১৯৭৮ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের এককে গ্র্যান্ড স্লাম জেতেনি কেউ। এমন সমীকরণে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সের বিপক্ষে মাঠে নেমে ৪৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অজিদের আনন্দের উপলক্ষ এনে দেন টেনিস তারকা অ্যাশলেইগ বার্টি।

টানা দশ ম্যাচে জয় ধরে রেখে ফাইনালে ৬-৩ ও ৭-৬ ব্যবধানে কলিন্সকে হারিয়ে গ্র্যান্ড স্লাম জিতেছেন ২৫ বর্ষী বার্টি।

ফাইনালে কলিন্সের বিপক্ষে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয় তুলে শিরোপায় এক হাত দিয়ে রাখে বার্টি। তবে শিরোপার লড়াইয়ে পরের সেটেই ঘুরে দাড়ায় কলিন্স। ৬-৬ এ ড্র হলে শেষ টাইব্রেকে ৭-২ ব্যবধানে জিতে ৭-৬ ব্যবধান গড়ে অস্ট্রেলিয়াকে উল্লাসে মাতান বার্টি।

এর আগে সবশেষ ১৯৭৮ সালে ঘরের মাঠে ক্রিচ ও নেইল মেলবোর্ন পার্কে গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন। এরপর সময় গড়ালেও অজিদের প্রতীক্ষা বেড়েছে ঘরের মাঠে স্বপ্নের গ্র্যান্ড স্লাম জয়ের। অবশেষে দীর্ঘ ৪৪ বছরের খরা কাটিয়ে অজিদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন বার্টি।

‘এই জয় আমার কাছে স্বপ্নের মতো। দীর্ঘ দিনের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। আমি একজন অজি হিসেবে গর্বিত।’

এর আগে বার্টি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জিতে ছিলেন। এরপর গত বছর উইম্বলডনে দুইবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ক্যারোলিনা প্লিসকোভার বিরুদ্ধে জয় তুলে শিরোপার স্বাদ নিলেও বাকি ছিল অস্ট্রেলিয়ান ওপেন। অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে সেরেনা উইলিয়ামসের করা তিনটি ভিন্ন আসরে টানা শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বাসালেন বার্টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনকলিন্সবার্টিলিড স্পোর্টসসেরেনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিক্সনের চলে যাওয়ার দিনে নেতৃত্ব হারালেন মিরাজ

পরবর্তী

প্রথমবার এক সিনেমায় শাহরুখ, সালমান ও হৃত্বিক!

পরবর্তী

প্রথমবার এক সিনেমায় শাহরুখ, সালমান ও হৃত্বিক!

একাদশে ভর্তির ফল প্রকাশ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT