চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ বছরের রেকর্ড ভেঙে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ইতালিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপের এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড হয়েছে ইতালির দ্বীপ সিসিলিতে। সেখানে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ তাপমাত্রার এ তথ্য জানালেও তা বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করবে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, বর্তমানে ইউরোপের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৭ সালে গ্রিসের এথেন্সে তা রেকর্ড করা হয়।

বর্তমানে ইতালিতে আফ্রিকা থেকে আসা অ্যান্টিসাইক্লোন লুসিফারের কারণে হিটওয়েভ চলছে। অ্যান্টিসাইক্লোন হলো উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের জায়গা যেখানে বাতাস ডুবে যায়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, লুসিফার ইতালির মূল ভূখণ্ড হয়ে উত্তরে যাবে। সেই পথে সেটা রাজধানী রোমসহ অন্যান্য শহরে তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু অঞ্চলে চরম তাপমাত্রার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং শুক্রবারের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হওয়া শহরগুলির সংখ্যা ৮ থেকে ১৫ পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

কয়েক দশকে ভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের কারণে বেশ কিছু দেশ তাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। এর ফলে দক্ষিণ ইতালিতে দাবানল ছড়িয়ে পড়েছে, তাতে সিসিলি, ক্যালাব্রিয়া এবং পুগলিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালির অগ্নিনির্বাপক কর্মীরা বলেছেন, ভূমিতে আগুন ছড়িয়ে পড়া রুখতে সিসিলি ও ক্যালাব্রিয়ায় তারা গত ১২ ঘণ্টায় আরও ৩০০টি অপারেশন পরিচালনা করছেন। বিদেশি বেশ কিছু দলও সেখানে সাহায্য করছে।

দেশটির প্রধানমন্ত্রী কারিয়াকোস মিটসোটাকিস এটাকে ‘দু:স্বপ্ন’ বলে উল্লেখ করেছেন।

জলবায়ু পরিবর্তনের ফলে গরম ও শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বেড়েছে, তাতে আরো বেড়েছে দাবানল। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে বিশ্ব ১.২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে এবং যদি বিশ্বজুড়ে সব সরকার নির্গমনের তীব্রতা হ্রাস না করে তাহলে তাপমাত্রা আরও বাড়তে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিতাপমাত্রারেকর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই ২৪, ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT