চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২টি উদ্ভাবনী প্রকল্পকে আইসিটি অ্যাওয়ার্ড দিলো বেসিস

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১০:৪৩ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
আইসিটি অ্যাওয়ার্ড

বিভিন্ন ক্যাটাগরিতে ৪২টি উদ্ভাবনী প্রকল্পকে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

গতকাল রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা এবং বিজয়ী প্রকল্পের উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিসের সহ-সভাপতি ও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস এর আহ্বায়ক এম রাশিদুল হাসান, লিডসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ। আসন্ন অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৭ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, এই মুহুর্তে বাংলাদেশ একটি অন্যতম নেতৃত্বদানকারী দেশ যেখানে আইসিটি খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা, পলিসি ও পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, এই প্রতিযোগিতায় যারা ভালো করেছে, মানোন্নয়নের জন্য তাঁদের বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত করা হবে।

বেসিস সভাপতি জনাব মোস্তাফা জব্বার বলেন, ‘বিজয়ী এসব প্রকল্পগুলো খুবই সম্ভাবনাময় ও উদ্ভাবনীমূলক। সেরা প্রকল্পগুলোকে আমরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত করব।’

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ১৭টি ক্যাটাগরিতে মোট ৩৬৫টি প্রকল্প জমা পড়ে। সেখান থেকে অভিজ্ঞ বিচারকরা ১৮১টি প্রকল্প চূড়ান্ত বাছাই পর্বের জন্য মনোনীত করেন। প্রায় ৪০ জন বিচারক সংশ্লিষ্টদের প্রেজেন্টেশন ও যাবতীয় ডকুমেন্টেশন পর্যালোচনার মাধ্যমে ৪২টি প্রকল্প বিজয়ী নির্বাচন করেছেন। এখন থেকে প্রতিবছর এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করবে বেসিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলকবেসিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT