চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ বছর পর বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারাল কানাডা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ ৩৭ বছর পর মার্কিনীদের বিপক্ষে দ্বিতীয় জয় পেয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপ খেলার দৌড়ে এগিয়ে গেল কানাডিয়ানরা। তাদের গোল দুটি এসেছে কাইলে লারিন ও স্যাম আডেকুগবের থেকে।

বিশ্বকাপের বাছাইপর্বে সবশেষ ১৯৮০ সালে প্রতিবেশী মার্কিনমুলুকে জয় পেয়েছিল কানাডা। পরে দীর্ঘ ৪১ বছর পেরিয়ে গেলেও বাছাইয়ে আর যুক্তরাষ্ট্রকে হারাতে পারছিল না তারা। সেই খরা কাটল অবশেষে। আশা টিকে থাকল কাতার বিশ্বকাপের দৌড়ে।

ঘরের মাঠ টিম হর্টনস ফিল্ডে ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই কানাডাকে দারুণ এক গোলে এগিয়ে নেন কাইলে লারিন। পরে একের পর এক আক্রমণ অব্যাহত রাখলেও আর গোল আসছিল না।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি আক্রমণ গোলরক্ষকের বুদ্ধিদীপ্ত বাধায় ফিরে আসলে হতাশ হয়ে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে।

মধ্যবিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় কানাডা। ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। পরে বেশ কয়েকবার প্রতিপক্ষ ডেরায় বল নিয়ে যায় যুক্তরাষ্ট্র। আক্রমণ তারকাদের ব্যর্থতায় গোলের দেখা পাওয়া হয়নি।

যোগ করা সময়ে, ৯৪ মিনিটে ফের গোল খেয়ে বসে যুক্তরাষ্ট্র। ইতিহাস গড়া গোলে ২-০ করে কানাডাকে উল্লাসে মাতান স্যাম আডেকুগবে।

Reneta

দারুণ জয়ে উত্তর ও মধ্য আমেরিকায় সর্বোচ্চ ২২ পয়েন্ট এখন কানাডার। ১৮ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে যুক্তরাষ্ট্র। এরপর আছে মেক্সিকো (১৭), পানামা (১৪), কোস্টারিকা (১২)। এ অঞ্চল থেকে শীর্ষের তিন দেশ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। যার দৌড়ে এখনও শক্ত অবস্থানে রয়েছে কানাডা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022কানাডাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার ভুল তথ্য ঠেকাতে কঠোর হচ্ছে স্পটিফাই

পরবর্তী

‘আমার স্বামী ওয়ালী’ সৈয়দ ওয়ালীউল্লাহর অন্তরঙ্গ দিনলিপি

পরবর্তী

‘আমার স্বামী ওয়ালী’ সৈয়দ ওয়ালীউল্লাহর অন্তরঙ্গ দিনলিপি

‍মুক্তি পাচ্ছে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ হাতি

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT