চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

৪১তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এবং ৪২তম বিসিএস (বিশেষ) এর ‘এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা’র তারিখ ঘোষণা করেছে সরকারী কর্ম কমিশন।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ এবং ৪২তম বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

বুধবার কর্ম কমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দুই হাজার ১৬৬ শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

আর ৪২তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

Reneta

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও ওবেসাইটে প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪১তম বিসিএসবিসিএসসরকারী কর্ম কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংগীতের জয় প্রেমে

পরবর্তী

পুঁজিবাজারে অনিয়ম করে কেউ পার পাবে না: শিবলী রুবাইয়াত

পরবর্তী

পুঁজিবাজারে অনিয়ম করে কেউ পার পাবে না: শিবলী রুবাইয়াত

নিশো-মেহজাবীনকে নিয়ে কুড়ি বছর পেছনে অমি

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT