চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১-এ জিত: ক্যারিয়ারে সাফল্যের পাঁচ কারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

পর্দায় কখনো কমেডিয়ান, কখনো অ্যাকশন হিরো কিংবা কখনো বা একেবারে রোমান্টিক! এমন ভিন্ন ভিন্ন রূপেই দেখা যায় তাকে। বলছি টলিউডের ‘বস’ খ্যাত অভিনেতা জিত-এর কথা। ৩০ নভেম্বর এই টলি সুপারস্টার পা রাখলেন ৪১ বছরে!

টলি ইন্ডাস্ট্রিতে জিতের অভিষেক ঘটে ২০০২ সালে। প্রিয়াঙ্কার বিপরীতে ‘সাথী’ ছবিটির মধ্য দিয়ে। এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। ‘নাটের গুরু’, ‘জোর’, ‘ওয়ান্টেড’, ‘দুই পৃথিবী’ এবং ‘বস’ এর মত একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। ক্যারিয়ারের এই সাফল্যের পিছনে রয়েছে পাঁচ কারণ:

ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েননি কখনো:
ব্যর্থতার ভাগ কেউ নিতে চায় না। কিন্তু এই ব্যর্থতাকেই যদি মানুষ ইতিবাচক দিক মনে করে এগিয়ে যায় তবে সফলতা একদিন পায়ে এসে ঠেকবেই। জিতের ভাষ্যমতে তার অভিনীত প্রথম ছবি ছিল ‘চান্দু’। ছবিটি মূলত তেলেগু ছবি ছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। ফলে সেসময় মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন জিত। এমনকি তার রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছিল। নিজের সিনেমাতে অভিনয়ের যোগ্য বলে মনে করেননি এই অভিনেতা। টানা দুই সপ্তাহ বিরত ছিলেন সব কিছু থেকে। এরপর নিজের মনকে শান্ত করে আবারও নিজেকে অডিশনের জন্য প্রস্তত করেছেন তিনি। তারপর থেকে এই সুপারস্টারের যাত্রা আর থামেনি।

‘সাথি’ সিনেমার সাফল্য:
২০০২ সালে মুক্তি প্রাপ্ত জিত অভিনীত ‘সাথী’ ছবিটির কথা আজও দর্শকদের মনে পড়ে। সেসময় মুক্তি প্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। একই সাথে এর মধ্যদিয়েই টলি ইন্ড্রাস্টিতে নিজের এক অন্যরকম অবস্থান তৈরী করে নিয়েছিল জিত।

হান্ড্রেড পার্সেন্ট লাভ:   
সিনেমাতে সাফল্যের ক্ষেত্রে জিত অভিনীত আরেকটি সিনেমা হলো ‘১০০% লাভ’। কারণ এই ছবিতে তিনি শুধু অভিনয় করেননি বরং এর প্রযোজনায়ও ছিলেন এই সুপারস্টার। ছবিটিতে ২.৮৮ কোটি রুপি খরচ করে ব্যবসা করে প্রায় ৬ কোটি রুপি। ছবিটির পরিচালনা করেছিলেন রবি কিনাগী এবং ছবিটিতে জিতের বিপরীতে পর্দায় মাত করেছিলেন টলি ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক।

‘বস’-এর মধ্য দিয়ে নতুন পরিচালকের আবিষ্কার:
সিনেমার ক্যারিয়ারে জিতের মনের খুব কাছের সিনেমা গুলোর একটি হলো ‘বস’ সিনেমা। কারণ এই ছবিটির মাধ্যমেই জিত এক নতুন পরিচালককে আবিষ্কার করতে পেরেছিলেন। যিনি হলেন বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব। অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি বাবা যাদবকে দিয়ে কীভাবে এত বড় দায়িত্ব পালন করবেন জিত। কিন্তু, যাদবের প্রতি জিতের আস্থার কাজটিকে অনেকটাই সহজ করে তুলেছিল।

Reneta

‘শেষ থেকে শুরু’ দিয়ে ৫০তম সিনেমার সাফল্য:
চলতি বছর মুক্তি পেয়েছে জিত অভিনীত ৫০তম ছবি ‘শেষ থেকে শুরু’। ছবিটির পরিচালনা করেছিলেন জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। সিনেমার ক্যারিয়ারে জিতের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চন। নিজের ক্যারিয়ার নিয়ে জিত এখন এতটাই আত্মবিশ্বাসী যে এই অভিনেতা তার সিনেমার ক্যারিয়ারে সেঞ্চুরি করার পরিকল্পনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিতটলিউডপরিচালকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT