বাংলাদেশ

৪০-৫০% ভাড়া বাড়ানোর প্রস্তাব মালিকদের

ঢাকায় বাস ও গণপরিবহন চলাচল, যাত্রীরা ভিড় করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বিভিন্ন বাস ও গণপরিবহন চলাচল করছে, যাত্রীরা ভিড় করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম বাড়ায় দূরপাল্লার গণপরিবহন ও মহানগরীতে বাস ভাড়া ৪১ শতাংশ এবং মিনিবাস ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা।

রোববার বাস ভাড়া পুনর্নির্ধারণে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও।

বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা এবং ফার্নেস অয়েলে ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর মাসে সব মিলে ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

বিষয়:ডিজেল তেলের দাম পরিবহন ধর্মঘট পরিবহন মালিক বাস ধর্মঘট বাস মালিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…