চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ মিনিটের বৈঠকে আ. লীগের পাঁচ নেতাকে কী বললেন মোদি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলের পাঁচ নেতার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সময়ে তাদের মধ্যে কি বিষয়ে কথা হয়েছে; তা কোনো পক্ষই স্পষ্ট করে বলেনি।

অবশ্য বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অন্যান্য অমীমাংসিত ইস্যুর মীমাংসা মতো তিস্তা নদীর পানিবণ্টন সমস্যারও সমাধান করা হবে বলে দলের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার বাংলাদেশ সময় সাড়ে চারটায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠকটি হয়।

বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন: অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, রোহিঙ্গা ইস্যু, তিস্তার পানিবণ্টসহ নানা বিষয়ে কথা হয়েছে। বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন দেখে বর্তমান সরকারের নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, তিস্তার পানিবণ্টনের বিষয়ে আশাবাদ জানিয়ে মোদি বলেছেন: বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত প্রায় সকল ইস্যুর যেহেতু সমাধান হতে শুরু করেছে তাই তিস্তার পানি বণ্টন সমস্যারও সমাধান হয়ে যাবে।

মোদি এসময় তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময়ে দুই দেশের মধ্যে সম্পন্ন হওয়া স্থল সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় চুক্তি ও সমুদ্রসীমা বণ্টণের বিষয়টিও উল্লেখ করেন বলে জানান হানিফ।

Reneta

বৈঠকে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলের মধ্য থেকে ৫ জন অংশ নেন। তারা হলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান এবং জাহাঙ্গীর কবির নানক।

নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে আওয়ামী লীগের ১৯ সদস্যের সকলের সঙ্গে কুশল বিনিময় এবং ফটোসেশনের অংশ নেন তিনি।

ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে গত রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল দিল্লী পৌছায়। মঙ্গলবার প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরতিস্তা চুক্তি
শেয়ারTweetPin2

সর্বশেষ

ডিজিটালি প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৩, ২০২৬

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT