চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পূর্তিতে ‘ফিডব্যাক’-এর মহামিলন উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দীর্ঘ চার দশকের অসীম ভালোবাসা উদযাপন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘ফিডব্যাক’। ৪০ বছর ধরে মাতিয়ে রাখা ‘ফিডব্যাক’ আরো একবার মাতাতে আসছে সুরের মঞ্জরি নিয়ে।

হ্যাঁ। ৩০ এপ্রিল জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’ ৪০ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্ট ‘ফোর ডিকেড অব ফিডব্যাক’। সেখানে অংশ নেবেন ব্যান্ডের সাবেক সদস্য ও বর্তমান ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হকসহ অনেকে।

কনসার্ট হবে তিন ভাগে। প্রথম অংশে ব্যান্ডের সঙ্গে শুরুর দিকে যারা ছিলেন তারা সংগীত পরিবেশন করবেন। এরপর মঞ্চে আসবে বর্তমান লাইনআপ। এছাড়া বর্তমান সময়ের কয়েকটি ব্যান্ড ফিডব্যাকের গান পরিবেশন করবে। ফিডব্যাকের এই মহামিলনের আয়োজনে সহযোগিতা করছেন প্রাণ গ্রুপ।

Banglabid

ফিডব্যাকের গিটারিস্ট লাবু রহমান বলেন, ‘এতগুলো বছর আমাদের ব্যান্ড শ্রোতাদের কাছে প্রিয়, এজন্য আমরা কৃতজ্ঞ। সবার সঙ্গে আমাদের চার দশক পূর্তির আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই। এজন্য আমরা একটি কনসার্টের আয়োজন করেছি। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন ফিডব্যাকের সাবেক সদস্য মাকসুদ ও ফুয়াদ নাসের বাবু।

১৯৭৯ সালের ২৫ সেপ্টেম্বর লিও ক্লাবের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংগীত পরিবেশন করে প্রশংসিত হয় ফিডব্যাক। ১৯৮১ সালে ‘এই দিন চিরদিন’ শিরোনামে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথমবারের মতো রেকর্ডিং হয় তাদের গান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদের।

Reneta

ফিডব্যাকের প্রকাশিত অ্যালবামগুলো হলো উল্লাস (১৯৮৭), মেলা (১৯৯০), বঙ্গাব্দ (১৯৯৪), দেহঘড়ি (১৯৯৫), বাউলিয়ানা (১৯৯৬), আনন্দ (১৯৯৯), আয় শতাব্দীর ফিডব্যাক (২০০০), ফিডব্যাক ২ (২০০২), শূন্য ২ (২০০৪), নিষিদ্ধ (২০০৩)। ২০১৫ সালে বাজারে আসে তাদের ১১তম অ্যালবাম ‘এখন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নকীব খানফিডব্যাকফুয়াদ নাসের বাবুভোকালমাকসুদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্বালানি খাতে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলবে বাংলাদেশ ও ব্রুনাই

পরবর্তী

শ্রীলঙ্কায় লাশের মিছিল

পরবর্তী

শ্রীলঙ্কায় লাশের মিছিল

অবশেষে হায়দরাবাদের দুয়ার খুলল সাকিবের জন্য

সর্বশেষ

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT