চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর সরকারি জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২০
গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন খাঁন তুষার হত্যা মামলার প্রধান আসামী সেই এমএইচ খাঁন মঞ্জু ও সরকার দলীয় ৩ নেতাসহ ৪/৫ জনের দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করেছেন প্রশাসন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশে গোপালগঞ্জের এসি ল্যান্ড মো. মনোয়ার হোসেন সোমবার এ জায়গাটি দখলমুক্ত করেন। গোপালগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে প্রায় ২ কোটি টাকা মূল্যের এই ৭ শতাংশ জায়গাটি ৪০ বছর পর দখলমুক্ত করলো সরকার।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো, মোসারফ হোসেন জানিয়েছেন, সরকার দলীয় প্রবীন একজন রাজনীতিবিদ, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খাঁন মঞ্জু, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান লিটন, মোহামেডানের সাবেক অধিনায়ক ফুটবল খেলোয়াড় মো. ইলিয়াস হোসেন এবং তার বিএনপি সমর্থিত ভাই পিল্টন শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ১নং খাস খতিয়ানের ৮৯ নং ঘোষেরচর মৌজার ৪৮৪৯ নং দাগের ৭ শতাংশ সরকারি জায়গা দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ করে আসছিলো।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা গত এক বছর আগে গোপালগঞ্জে যোগদানের পর জেলার বিভিন্ন জায়গায় ক্ষমতাশালীদের দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় গত ৬ জুলাই সোমবার জেলা প্রশাসকের নির্দেশে গোপালগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ১নং খাস খতিয়ানের ৮৯ নং ঘোষেরচর মৌজার ৪৮৪৯ নং দাগের ৭ শতাংশ জায়গা দখলমুক্ত করেন এসি ল্যান্ড মো. মনোয়ার হোসেন ।

এ সময় বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয় বিএনপি নেতা এমএইচ খাঁন মঞ্জুর বিলাসবহুল দোতলা বাড়িসহ অন্যান্য স্থাপনা। প্রায় ২ কোটি টাকা মূল্যের এই ৭ শতাংশের মধ্যে অধিকাংশ জায়গা দখল করে রেখেছিলেন এম.এইচ খান মঞ্জু। এই বাড়িতে বসেই নারী- মাদক- অস্ত্র ও মানুষ হত্যাসহ নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের দিক নির্দেশনা দিতেন এম.এইচ খান মঞ্জু।

প্রায় একযুগ আগে এই বাড়িতে বসেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হোসেন খাঁ তুষারকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন মঞ্জু খান। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে, সরকার দলীয় এইসব নেতারা ছাত্রলীগ নেতা তুষার হত্যা মামলার প্রধান আসামী ও বিএনপি নেতা এমএইচ খাঁন মঞ্জুর সঙ্গেঁ দল বেধে ৪০ বছর ধরে সরকারের ২ কোটি টাকা মূল্যের এই জায়গাটি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তা কেউই জানত না।

Reneta

আসাদুজ্জামান বাবুল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT