চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর আবারও রোহিঙ্গা শরণার্থী ফজল আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৪০ বছর আগে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পরিবারের সঙ্গে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা ফজল আহমেদ। তখন তিনি ছিলেন শিশু। কিছুদিন পর রোহিঙ্গা প্রত্যাবাসন স্কীমে ফজল আহমেদ তার পরিবারের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরে যায়। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় আবারও তাকে দেশ ছাড়তে হয়েছে।

জাতিগত নিধনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার সঙ্গে এবার স্ত্রী সন্তানসহ ৪০ বছর পর এবার তিনি আশ্রয় নিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।

ফজল আহমেদ বলেন: আমি আর মানতে পারছিনা। এর আগেও সহিংসতার কারণ দেখিয়ে ১৯৭৮ সালে বৌদ্ধরা আমাদের বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করে। মিয়ানমার আর্মি যুবকদের অপহরণ করে নিয়ে গিয়ে কাউকে হত্যা করে আবার কারও কারও জন্য মুক্তিপণ দাবি করে।

বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও প্রতিবেশি রোহিঙ্গাদের দুর্দিনে মানবিক কারণে দুই মাসের কম সময়ে আসা পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দিয়েছে। তবে বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও শুরু থেকেই তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে জোর তৎপরতা চালিয়ে আসছে। এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গা শরণার্থী ফজল আহমেদ, বাংলাদেশে বসবাসরত একজন মুসলিম ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
ফজল আহমেদ

বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে থাকায় অং সান সু চির দফতরের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এই ইস্যুতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। তারা মিয়ানমারে রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধ করছেন বলেও অভিযোগ রয়েছে। তাই মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সহ সকল সেনা কর্মকর্তার ইউরোপে সব ধরনের আমন্ত্রণ স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

Reneta

সম্প্রতি লুক্সেমবুর্গে ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলে এই প্রস্তাব পাস হয় বলে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

ইউরোপের দেশগুলোর জোটের বৈঠকে পাস হওয়া প্রস্তাবে বলা হয়, নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের আলোকে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান এবং জ্যেষ্ঠ অন্যান্য সেনা কর্মকর্তাদের সব আমন্ত্রণ স্থগিত করবে।

পাশাপাশি মিয়ানমারে সঙ্গে যেসব প্রতিরক্ষা চুক্তি ইউরোপের দেশগুলোর রয়েছে, তা পর্যালোচনার কথাও জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে ব্যবহারে মিয়ানমারকে সমরাস্ত্র সরবরাহে যে বিধি-নিষেধ রয়েছে, এই পরিস্থিতির উন্নতি না ঘটালে তা আরও কঠোর করার হুঁশিয়ারিও দিয়েছে ইউরোপের দেশগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন নজরুল ইসলাম

পরবর্তী

তিন রানের অপেক্ষায় রেখে ফিরলেন ইমরুল

পরবর্তী

তিন রানের অপেক্ষায় রেখে ফিরলেন ইমরুল

প্রযুক্তি প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়, বিভিন্ন স্টল ও স্ক্রিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ থেকে প্রযুক্তির শিক্ষক এনে তরুণদের প্রশিক্ষণ দেয়ার আহ্বান

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT