চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪টি ভিন্ন ল্যাবে দুধ পরীক্ষা করে প্রতিবেদন দিতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ফলাফলের প্রেক্ষাপটে বিএসটিআই অনুমোদিত পাস্তুরিত দুধে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, ফরমালিন, ডিটারজেন, কলিফর্ম আছে কিনা তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি, আইসিডিডিআরবি’র ল্যাবরেটরি এবং সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আলাদাভাবে পাস্তুরিত দুধ পরীক্ষা করে ফলাফল প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেন আদালত।

সেই সাথে এই চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে বিএসটিআইকে পাস্তুরিত দুধের নমুনা সংগ্রহ করে দিতে বলা হয়েছে। এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক এবং ব্যারিস্টার তানভির আহমেদ। বিএসটিআই’র পক্ষে ছিলেন ব্যারিস্টার সর্দার এম আর হাসান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফরিদুল ইসলাম।

এর আগে গত ৩০ জুন হাইকোর্ট সাতটি কোম্পানির পাস্তুরিত দুধের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ফলাফল আদালতে জমা দিতে নির্দেশ দেন। সে অনুযায়ী আজ আদালতে ঢাবি শিক্ষকদের করা পাস্তুরিত দুধ গবেষণা ফলাফল তুলে ধরার পর আদালত আদেশ দেন।

Reneta

গত ২৫ জুন এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক পাস্তুরিত দুধে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতির কথা প্রকাশ করেন। দুধ পরীক্ষার ফলাফল তুলে ধরে বলা হয় বাজারে থাকা প্রায় সব দুধেই ক্ষতিকর ডিটারজেন্ট ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এরপরই তার গবেষণা নিয়ে প্রশ্ন তোলে সরকারি কয়েকটি সংস্থা ও দুধ ব্যবসায়ীরা। এছাড়া সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অধ্যাপক ফারুকের গবেষণা নিয়ে প্রশ্ন তুলে এটি প্রমাণে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

এদিকে দুধে অ্যান্টিবায়োটিক নিয়ে বিতর্কের মধ্যেই দ্বিতীয় দফায় গবেষণা ফলাফল প্রকাশ করেন অধ্যাপক আ ব ম ফারুক।

শনিবার এ বিষয়ে তিনি বলেন, বিশ্বমানের ল্যাবে পরীক্ষা করে দশটি স্যাম্পলের সবগুলোতেই অ্যান্টিবায়োটিক পেয়েছে তার গবেষক দল। আগের পাঁচটি কোম্পানির সাতটি পাস্তুরিত প্যাকেটজাত দুধের একই জায়গা থেকে সংগৃহীত নমুনা এবং একই জায়গা থেকে খোলা দুধের সংগৃহীত তিনটি নমুনা অর্থাৎ মোট দশটি নমুনা উন্নত ল্যাবে পরীক্ষা করা হয়। এতে সবগুলো নমুনাতেই অ্যান্টিবায়োটিক সনাক্ত হয়।

আর আগের গবেষণায় তিনটি অ্যান্টিবায়োটিক পাওয়া গেলেও এবার চারটি অ্যান্টিবায়োটিকের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে আগের গবেষণায় পাওয়া যায়নি এমন নতুন দুটি অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক আ ব ম ফারুকঅ্যান্টিবায়োটিকবিএসটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT