চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ লাল কার্ডের ম্যাচে হার এড়াল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নির্ধারিত সময়ের খেলা শেষের পর নিশ্চিত পরাজয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। যোগ করা সময়ে লুক ডি জংয়ের হেডে করা গোলে কোনোরকমে হার এড়ায় ব্লুগ্রানা।

রোববার রাতে আরসিডিই স্টেডিয়ামে হওয়া ডার্বি ম্যাচে এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা মাঠ ছাড়ে। উত্তেজনাপূর্ণ খেলা শেষের আগে যোগ করা সময়ে রেফারি তিন খেলোয়াড়কে দেখান লাল কার্ড।

এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের চারে উঠেছে জাভির দল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। সমান ম্যাচে একই পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো।

২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। চার পয়েন্ট পিছিয়ে থাকা সেভিয়া দুই নম্বরে রয়েছে। ৪৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল বেটিস।

খেলা শুরুর পর দ্বিতীয় মিনিটেই বার্সেলোনা গোল করে বসে। জর্ডি আলবার পাসে বলে নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান পেদ্রি।

৪০ মিনিটের মাথায় রাউল ডি টমাসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করে এস্পানিওলকে সমতায় ফেরান সার্জি ডার্দের।

Reneta

বিরতির পর ৬৬ মিনিটে সার্জি ডার্দেরের বাড়ানো বল পেয়ে রাউল ডি টমাস নিশানাভেদ করলে পিছিয়ে পড়ে বার্সা।

হার এড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা, জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ের খেলা শেষের পর দুই দলের খেলোয়াড়রা নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি। লাল কার্ড দেখেন বার্সার জেরার্ড পিকে ও এস্পানিওলের নিকোলাস মেলামেড।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আডামা ট্রাওরের ক্রসে বল নিয়ে হেডে গোল করে বার্সাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন লুক ডি জং।

বার্সার সমতাসূচক গোলের পর মানু মোরনালেস লাল কার্ড দেখলে নয়জনের দল নিয়ে খেলা শেষ করে এস্পানিওল।

Jui  Banner Campaign
ট্যাগ: এস্পানিওলডি জংবার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বারি-৩৩ গমে ভালো ফলন, বাজার দরে শঙ্কা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT