চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ রানে হেরে শেষ বাংলাদেশের সেমির স্বপ্ন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২০ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ বলে নিশ্চিত হল বাংলাদেশের ভাগ্য। টি-টুয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে ছিটকে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে নিজেদের বাকি দুম্যাচে এখন কিছু একটা অর্জন করে ফেরার তাগাদা টাইগারদের।

জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৪ রান। আন্দ্রে রাসেলের অফস্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি অধিনায়ক রিয়াদ। ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। ১৪৩ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান।

লিটন দাস সর্বোচ্চ ৪৪ রান করলেও খেলেন ৪৩ বল। প্রয়োজনের সময় বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে। তাতে বলের চেয়ে লাফিয়ে বাড়তে থাকে প্রয়োজনীয় রানের হিসাব।

মাহমুদউল্লাহ চেষ্টা করে গেছেন রানের গতি বাড়াতে। কিন্তু শেষ ওভারে ৪ বল নিজে মোকাবেলা করলেও মারতে পারেননি কোনো বাউন্ডারি। শেষ ৪ ওভারে দরকার ছিল ৩৩ রান। হাতে ৭ উইকেট। ক্রিজে দুই সেট ব্যাটার লিটন ও মাহমুদউল্লাহ।

অথচ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারলেন না তারা। মাহমুদউল্লাহ ১৮তম ওভারের প্রথম বলে ছক্কা মারার পর ১১ বলে দরকার হয় ১৬ রান। সহজ সমীকরণও শেষে মেলাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

লিটন যখন আউট হন, আর ৬ বল বাকি। প্রথম দুটি বল খেলেন আফিফ হোসেন। ২ বলে ২ রান করে থাকেন অপরাজিত। টপঅর্ডারে নাঈম শেখ ও সৌম্য সরকার ১৭ রান করে অবদান রেখে যান। মুশফিকুর রহিম ৮ রান করে স্কুপ করতে গিয়ে বোল্ড হন।

Reneta

ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। সফল হতে পারেননি। ৯ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের মূল পাঁচ বোলারই নিয়েছেন একটি করে উইকেট।

শারজার লো বাউন্স উইকেটে টস হেরে আগে ব্যাট করে ১৪২ রান তুলতে বেশ লড়াই করতে হয়েছে ক্যারিবীয়দের। ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭০ রান। শেষ ৬ ওভারে তারা যেটির দ্বিগুণ রান তুলেছে।

১৪ ওভারে দলটির সংগ্রহ যেখানে ৭০ রান, পরের দুই ওভারেই ক্যারিবিয়ানরা তোলে ২৯ রান। মোস্তাফিজ ১৪ রান খরচ করার পর সাকিব নিজের শেষ ওভারে দেন ১৫। দুটি ছক্কা হজম করেন বাঁহাতি স্পিনার।

স্লগে শুধু শরিফুল ইসলামকে বেশি মারতে পারেননি উইন্ডিজ ব্যাটাররা। বাঁহাতি পেসার ১৯তম ওভারে নেন দুটি উইকেট। পুরান ও চেজকে ফেরান। ওই ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন শরিফুল। জেসন হোল্ডারের সহজ ক্যাচ ছাড়েন আফিফ হেসেন।

টস জিতে আগে বোলিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল অসাধারণ। দুই ওপেনার এভিন লুইস ও ক্রিস গেইল ফিরে যান শুরুতেই। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে লুইসকে আউট করে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। ৯ বলে ৬ রান করা ওপেনার ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে।

পঞ্চম ওভারে মেহেদী বোল্ড করেন গেইলকে। মারকুটে বাঁহাতি ওপেনার আজও ছিলেন নিষ্প্রভ। ১০ বলে ৪ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। পরে ফিরে যান শিমরন হেটমায়ারও। আন্দ্রে রাসেল বল খেলার আগেই হন রান আউট। কাইরেন পোলার্ড স্বেচ্ছা অবসরে যান।

উইন্ডিজের ইনিংস মূলত দাঁড়িয়ে যায় রোস্টন চেজ ও নিকোলাস পুরানের ব্যাটে। ২৫ রানে মেহেদীর ক্যাচ মিসে জীবন পাওয়া চেজ ৩৯ রান করে আউট হন। পুরান ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। পঞ্চম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন।হোল্ডার ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

শেষে পোলার্ড ক্রিজে ফিরে ১৪ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। শরিফুল, মোস্তাফিজ ও মেহেদী দুটি করে উইকেট নেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে সাকিব কোনো উইকেট পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০পোলার্ডবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT