চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বাংলাদেশীসহ নিহতরা ৯ ইতালীয় ও ৭ জাপানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে হলি আর্টিসান বেকারিতে নিহত ২০ জনের মধ্যে ৩ জন বাংলাদেশী। সবার পরিচয় ধীরে ধীরে পরিস্কার হচ্ছে, নিহত ৩ বাংলাদেশীরা হচ্ছেন ফারাজ হোসেন, আবিন্তা কবীর এবং ইশরাত আকন্দ। 

নিহতদের মধ্যে সবচেয়ে বেশী ইতালির ৯ জন নাগরিক আছেন বলে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এছাড়া জাপানের ৭ জন নাগরিক রয়েছে নিহতদের মধ্যে, জাপান সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় ভারতের এক নাগরিকের হতাহতের খবর টুইটারে আগেই জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি সংবাদ সম্মেলনে বলেন, নিহত নয়জনের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ।  আরও একজন নাগরিক নিখোঁজ রয়েছে বলেও জানান জেনতিলোনি। 

এদিকে জাপান সরকারের মুখপাত্র চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা জানান, গুলশানের ঘটনায় জাপানের সাতজন নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। 

নিহতদের বিষয়ে আইএসপিআর থেকে বলা হয়েছিল, নিহত ২০ জনের মধ্যে বেশিরভাগই বিদেশি। কয়েকজন বাংলাদেশীও মারা গিয়ে থাকতে পারেন। নিহতদের শনাক্ত করার কাজ চলছে।

গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সন্ত্রাসীদের নিমূর্লের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অগ্রযাত্রার মুখে এই হামলাকে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র’ উল্লেখ করে তা প্রতিহতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। শনিবার রাত পৌনে আটটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটি বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আস্থা রাখুন, সন্ত্রাসীদের নির্মূল করে দেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করব।’

Reneta

বাংলাদেশে বর্বরোচিত এই হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাপান,ইটালি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। ভ্যাটিকান থেকে পাঠানো এক বার্তায় বাংলাদেশে নিরীহদের হত্যাকাণ্ডকে স্রষ্টা ও মানবতার প্রতি আঘাত বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস।

শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকরীসহ কমপক্ষে ২৮ জন নিহত হন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT