চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছর পর তানজিনা রুমার গান ভিডিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলচ্চিত্রে একাধিক হিট গান তার ঝুলিতে। তবে চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় প্লেব্যাকও আগের মতো ব্যস্ততা নেই তার।

তবে এবার এ শিল্পীর নতুন একটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে। যার মাধ্যমে প্রায় তিন বছর গান ভিডিওতে দেখা গেল রুমাকে।

চ্যানেল আই অনলাইনকে ‍রুমা বলেন, গান ভালো হলে মিউজিক ভিডিও ভালো হয়ে যায়। এ গানটি চমৎকার। বড়দিন উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে। কথায় বলে শেষ ভালো যার, সব ভালো তার। বছরের শেষে এ গানটি প্রকাশ হয়ে আমার জন্য ভালো হয়েছে। গানটি ভালো হওয়ায় এসএস মিউজিক ক্লাব নিজ উদ্যোগে মিউজিক ভিডিও বানিয়ে প্রকাশ করেছে।

তিনি জানান, চলতি বড় আয়োজনে তার দুটি গান আসবে। ইতোমধ্যে কিছু কাজ এগিয়েছে। বাকিটা চমক থাকুক।

তানজিনা রুমার প্রকাশ হওয়া নতুন মিউজিক ভিডিওর নাম ‘তোমাকে প্রয়োজন’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন হায়দার, সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। মিউজিক ভিডিও বানিয়েছেন ওসমান মির্জা। গানে তানজিনা রুমা ছাড়া আরও দেখা গেছে শিপন মিত্র ও বৃষ্টিকে।

এখন অ্যালবামের গান কম করলেও শিল্পী তানজিনা রুমা টুকটাক প্লেব্যাকের পাশাপাশি স্টেজ শো বেশি করছেন। এই শিল্পী বলেন, সিনেমায় গাইতে বেশি পছন্দ করি। এমনও হয়েছে স্টেজ শো বাদ দিয়ে সিনেমায় গেয়েছি। এটা আমার বেশি ভালো লাগে।

Reneta

তানজিনা রুমা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া শুরু করেন ২০০৪ সাল থেকে। দীর্ঘ পথচলায় গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন দেশ এবং দেশের বাইরে। এখনও পর্যন্ত তানজিনা রুমার ছয়টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, সংখ্যায় হিসেব করলে ছয় শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া বেশ কিছু ছবির গান বেশ জনপ্রিয়।

যেমন ‘হিটম্যান’ ছবির ‘দেখনা ও রশিয়া’, ‘রাজাবাবু’ ছবির ‘সেলফি’, ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবির এসআই টুটুলের সঙ্গে ‘অন্তরে অন্তরে’ ইত্যাদি। এছাড়া ‘লাভ ম্যারেজ’, ‘জিদ্দি মামা’, ‘হিরো দ্য সুপারস্টার’ প্রভৃতি ছবির গানেও প্লেব্যাক করেছেন রুমা।আগামীতে আরো কয়েকটি বিগ প্রোডাকশনের ছবির গানে কণ্ঠ দেয়ার কথা চলছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রতানজিনা রুমাফুয়াদ নাসের বাবুমিউজিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

জুলাই ১৩, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT