বিনোদন

৩ ফেব্রুয়ারি এফডিসিতে শেষ হচ্ছে তারকাদের লড়াই

৩ ফেব্রুয়ারি এফডিসিতে শেষ হচ্ছে তারকাদের লড়াই

গত রবিবার থেকে এফডিসিতে চলছে তারকাদের অংশ গ্রহণে সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। যা শেষ হচ্ছে আগামি ৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং নূর ক্রিয়েশনসের আয়োজনে শুরু হওয়া সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল) এ ‘সাম্পান’ ও ‘পানসি’ নামে দুটি গ্রুপের হয়ে জয়ের জন্য লড়ছে মোট ১২টি দল।

রবিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিএফডিসি প্রথমবারের মত উৎসব মুখর পরিবেশে এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির শুভ সূচনা করেন তারকা, প্রযোজক ও পরিচালকরা।

সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের শুরু। পুরো অনুষ্ঠানটি সুনিপুণভাবে উপস্থাপনা করেছেন নীল এইচ জাহান। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক সমিতির উপ-মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, অধরা খান, আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম সোহেল সহ আরও অনেকে।

প্রীতি ম্যাচ খেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন পরিচালক বদিউল আলম খোকন, অপু বিশ্বাস, শাহীন সুমন, সঙ্গীত শিল্পী পূজা। এরপর প্রথম দিনের খেলায় অংশ নেন চিত্রনায়ক নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, আনিসুর রহমান মিলন, সাইফ চন্দন, শিমুল খান, জয় চৌধুরী, সাঞ্জু জন।

প্রথম দিনের খেলা শেষে দ্বিতীয় দিনের ম্যাচে খেলেছেন চিত্রনায়ক ইমন,নির্মাতা মুরাদ পারভেজ,তৌসিফ মাহবুব,সেরাকণ্ঠখ্যাত গায়ক আশিক ও সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন, বিনোদন সাংবাদিক মনজুর কাদের জিয়া,শফিক আল মামুন, রুদ্র রুদ্রাক্ষ, ও ইমরুল নূর।

তৃতীয় দিনের ম্যাচ খেলতে মাঠে নামেন চিত্রনায়ক নিরব, ডন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, জয় চৌধুরী, সাঞ্জু জন, শাহীন কবির টুটুল ও অপূর্ব রানা। টুর্নামেন্টে আরও খেলবেন গায়ক আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, সালমান মুক্তাদীর, তৌসিফ মাহবুব, শওকত আলী ইমন, রাজিব। রবিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

বিষয়:অপু বিশ্বাস এফডিসি চলচ্চিত্র পরিচালক সমিতি ব্যাডমিন্টন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…