বাংলাদেশ

৩ পার্বত্য জেলার ২৫ উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

তফসিল

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিন পার্বত্য জেলার ২৫ উপজেলায় ভোটের নিরাপত্তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ে ৩ পার্বত্য জেলার ২৫ উপজেলাসহ ১২৯ উপজেলার ভোটগ্রহণ ১৮ মার্চ। শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান: পার্বত্য অঞ্চলে পাহাড়ি রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে অস্থিরতা চলছে সেটা আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কি পরিমাণ সেনা মোতায়েন হবে তা নিশ্চিত করে বলতে না পারলেও অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরাও নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

বিষয়:উপজেলা নির্বাচন তিন পার্বত্য জেলা সেনা মোতায়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…