চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার সকালে সিরিসেনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। এসময় তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সিনিয়র মন্ত্রীবৃন্দ শ্রীলংকার প্রেসিডেন্টকে ঊষ্ণ অভ্যর্থনা জানান। শ্রীলংকার নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে ভিভিআইপিদের রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়।

শ্রীলংকান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে এখানে পৌঁছানোর পরে দুই শিশু ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায়।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে সে দেশের মন্ত্রী পরিষদের সদস্যসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিসহ ৭৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল রয়েছে। তার এই সফরে দুই দেশের মধ্যে ১০টিরও বেশি চুক্তি সই হবে।

শুক্রবার প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।

২০১৫ সালে প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT