চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ জুলাই: রক মিউজিকের কালো দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
বিনোদন
A A
১৯৬৮ সালে জার্মানিতে কনসার্ট চলাকালীন সময়ে স্টেজেই শুয়ে পড়েন জিম মরিসন...

১৯৬৮ সালে জার্মানিতে কনসার্ট চলাকালীন সময়ে স্টেজেই শুয়ে পড়েন জিম মরিসন...

তিন জুলাই। অন্যদিনগুলোর মতোই সাধারণ একটি দিন। কিন্তু এই দিনটি রক মিউজিকের ইতিহাসের কালো একটি দিন হিসেবে চিহ্নিত! আর তার কারণ হলো এই দিনে হারাতে হয়েছে রক মিউজিকের সঙ্গে সম্পৃক্ত বহু গুণী মানুষকে।

১৯৭১ সালের ৩ জুলাই আমেরিকান রক ব্যান্ড ‘দ্য ডোরস’-এর প্রধান গায়ক ও গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি জিম মরিসন মৃত্যু বরণ করেন। প্যারিসের একটি হোটেল রুমে গোসল করার সময় হার্ট অ্যাটাকে মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

মরিসনের বাবা ছিলেন সামরিক কর্মকর্তা। ছেলেকেও চেয়েছিলেন সে পথেই নিয়ে যেতে। কিন্তু কবিতা আর গানের প্রতি প্রবল নেশায় বুঁদ ছিলেন মরিসন। ফলে বাবার সাথে তৈরী হয় দূরত্ব। বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধুর সঙ্গে মিলে ১৯৬৫ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘দ্য ডোরস’ ব্যান্ডটি। এর প্রায় দুই বছর পর অ্যালবাম বের করেন। যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দেয়। লাইট মাই ফায়ার, দ্য এন্ড, অ্যালাবামা সং কিংবা ব্রেক অন থ্রু’র মতো গান মানুষের মুখে মুখে ফিরতে থাকে।

দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেন মরিসন। গান কবিতায় বুঁদ হয়ে থাকা জিম মরিসনের একের পর এক অ্যালবাম প্রকাশ হতে থাকে। তার গান মানেই বিলবোর্ডে শীর্ষে। সারা বিশ্বকে অবাক করে দেয় তার গানের কথা, সুর ও গায়কী।

বাউণ্ডুলে জীবন ও অত্যন্ত রাগী স্বভাবের জন্য জীবনে নানা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে মরিসনকে। রাগ এবং দর্শকের সঙ্গে হাতাহাতির কারণে দু’বার স্টেজ থেকে গ্রেপ্তারও করা হয় তাঁকে। প্রেম-বিয়ে-বিচ্ছেদ এর মুখোমুখি হয়েছেন একাধিকবার। মদ্যপায়ী হিসেবে কুখ্যাতি ছিলো তাঁর, এমনকি মারাত্মক ধরণের কোকেনসেবীও ছিলেন তিনি।

মারা যাওয়ার আগের রাতেও অতিরিক্ত কোকেন সেবন করে বাথটাবে শুয়ে ছিলেন মরিসন। সকালে তার স্ত্রী পামেলা কার্সন মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁকে। বেশ গোপনে পেরে লাশেইসে সিমেট্রিতে সমাহিত করা হয় রক মিউজিকের এই দুর্দান্ত প্রতিভাকে। মরিসন মারা যাওয়ার ছয়দিন পর ভক্তদেরকে তার মৃত্যুর সংবাদ জানানো হয়েছিলো।

Reneta

শুধু জিম মরিসন নয়, ১৯৬৯ সালের এই দিনে ‘রোলিং স্টোনস’ ব্যান্ডের সদস্য ব্রিয়ান জোনস নিজের সুইমিং পুলে ডুবে মৃত্যুবরণ করেন। অতিরিক্ত মদ্যপান এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে মৃত্যু হয় এই রক তারকার। তিনিও মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

১৯৭৩ সালের ৩ জুলাই মৃত্যুবরণ করেছেন লরেন্স হ্যামন্ড। তিনি হ্যামন্ড বাদ্যযন্ত্রটি আবিষ্কার করেছিলেন। রক সংগীতে হ্যামন্ড একটি বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র।

১৯৭৩ সালের আজকের দিনে ‘৬০-ডেট ট্যুর’-এর ফাইনাল শো’তে ডেভিড বোয়ি ঘোষণা দিয়েছিলেন, এটাই তার সর্বশেষ লাইভ পারফরমেন্স। এরপর আর স্টেজে গান গাননি তিনি।

১৯৮৬ সালে ইউটু ব্যান্ডের সদস্য গ্রেগ ক্যারল ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। ইউটু’র ১৯৮৭ সালে প্রকাশ পাওয়া ‘ওয়ান ট্রি হিল’ গানটি ক্যারলকে উৎসর্গ করা হয়েছিল। -আইহার্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিমমরিসনরকস্টারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT